জামাল উদ্দিন স্বপন কুমিল্লা
কুমিল্লার নাঙ্গলকোট থানার দালাল সংবাদকর্মী রেজাউল করিম রাজু চাঁদাতুলতে গিয়ে ঢালুয়া ইউপির ৫নং ওয়ার্ডের সাবেক মেম্বার কামাল হোসেনসহ বেশ কয়েক হতে গণপিটনি খায়।
গত বৃহস্পতিবার উপজেলার ঢালুয়া ইউপির সিজিয়ারা গ্রামে এ গণপিটনি খায় ওই চাঁদাবাজ সংবাদকর্মী রাজু।
এ ঘটনায় ওই সংবাদকর্মী থানায় নামকা অভিযোগ দিয়ে ওসি মেম্বার কামাল হোসেনকে সুকৌশলে থানা নিয়ে আটক করে।
মামলার ভয় দেখিয়ে তার কাছ থেকে ১,৫০,০০০ টাকা দাবি করে। শেষমেশ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করে।
অনুসন্ধানে জানা যায়, সিজিয়ারা গ্রামে অন্যায় ভাবে মোটা অংকের উৎকোচের বিনিময়ে একটি পক্ষের ফসলি জমি দখল করে দিবে বলে ওই দালাল সংবাদকর্মী রাজু তাদের সাথে চুক্তিবদ্ধ হয়। চুক্তিবদ্ধ অনুযায়ী গত বৃহস্পতিবার তাদের জায়গা দখল করতে যায় রাজু। সেখানে গিয়ে তার প্রতিপক্ষকে অকাট্য ভাষায় গালিগালাজ করে চাঁদাবাজ রাজু।
এতে ক্ষিপ্ত হয়ে উপস্থিত লোকজন রাজুকে এলোপাতাড়ি কিল ঘুসি মারতে থাকে। পরে এক পর্যায়ে কামাল মেম্বার তাকে উদ্ধার করে তার চিকিৎসার জন্য ১ হাজার টাকা পকেটে ঢুকিয়ে দেয়।
পরে রাজু থানায় এসে অভিযোগ দিলে কামাল মেম্বারকে থানায় ডেকে নিয়ে যায়। সে থানায় গেলে কোনো কথা বাদে মেম্বারকে লকআপে ঢুকিয়ে দেয়। পাশাপাশি বিভিন্ন মামলার ভয় দেখায়। ঘটনার দিন রাতে ওই ওয়ার্ডের বর্তমান মেম্বার ও কয়েক জন সাংবাদিক মিলে ওসির রুমে একটি সালিশ বৈঠক হয়। বৈঠকে সাংবাদিকরা কামাল হোসেন মেম্বারের কাছ থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করে। এরপরেই কামাল হোসেনকে ছেড়ে দেন।
এ বিষয় ভুক্তভোগী কামাল হোসেন বলেন, রাজু একটি পক্ষ নিয়ে জমি দখল করতে যায়। সেখানে গিয়ে সে অকাট্য ভাষায় গালিগালাজ করতে থাকে। যার কিছু ভিডিও আছে। ওই সময় পোলাপান তাকে না চিনে দু’একটি বারি দেয়। পরে তিনি গিয়ে রাজুকে উদ্ধার করে সমস্যা সমাধান করে ১ হাজার টাকা দেন। রাজু থানায় গিয়ে সুকৌশলে তাকে ঢেকে নিয়ে লকআপ ঠুকিয়ে দেয়। পরে দর কাশাকশি করে ৩০ হাজার টাকা জরিমানা দিয়ে থানা থেকে আসেন তিনি।
এ ঘটনায় অভিযুক্ত রেজাউল করিম রাজু মুঠো ফোনে বার বার কল দিও বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
ওসি মোঃ ফারুক হোসেন বলেন, রাজু অভিযোগের প্রেক্ষিতে মেম্বারকে নিয়ে আসা হয়। পরে তারা স্থানীয় ভাবে মিমাংসা করে।
Copyright © 2026 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics