Daily Frontier News
Daily Frontier News

মরহুম জনাব মোঃ আবদুর রহমান খান (ওমর) এর আত্মার মাগফেরাত কামনায় বিশেষ প্রার্থনা

মরহুম জনাব মোঃ আবদুর রহমান খান (ওমর) এর আত্মার মাগফেরাত কামনায় বিশেষ প্রার্থনা

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তো আল্লাহরই এবং নিশ্চয়ই আমরা তাঁর কাছেই প্রত্যাবর্তনকারী।

গভীর শোক ও দুঃখের সাথে আমরা জানাচ্ছি যে, আমাদের সকলের প্রিয়, সজ্জন ও গুণী ব্যক্তিত্ব জনাব মোঃ আবদুর রহমান খান (ওমর) সাহেব গত ৪ঠা নভেম্বর ২০২৫ তারিখে এই নশ্বর দুনিয়ার মায়া ত্যাগ করে তাঁর রবের ডাকে সাড়া দিয়েছেন।

মরহুম জনাব মোঃ আবদুর রহমান খান (ওমর) ছিলেন সর্বদা হাস্য উজ্জ্বল ব্যক্তি।

তিনি ছিলেন একজন সজ্জন, সদালাপী ও অত্যন্ত গুণী ব্যক্তিত্ব। পেশাগত জীবনে তিনি সাংবাদিকতা ও গণমাধ্যমকে সমৃদ্ধ করেছেন। তিনি ছিলেন:

  • প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি, জেলা প্রেসক্লাব ব্রাহ্মণবাড়িয়া।
  • চট্টগ্রাম ও সিলেট বিভাগীয় সিনিয়র ব্যুরো চীফ, জাতীয় দৈনিক অগ্নিশিখা
  • প্রকাশক ও সম্পাদক, dailyFrontier.news

তাঁর মৃত্যুতে দেশের গণমাধ্যম অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হলো, তা সহজে পূরণ হওয়ার নয়। তাঁর অবদান আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি।

মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া

আমরা মরহুমের আত্মার মাগফেরাত কামনায় আপনাদের সকলের কাছে বিনীতভাবে দোয়া প্রার্থনা করছি। আপনারা নিজ নিজ অবস্থান থেকে তাঁর জন্য বিশেষভাবে দোয়া করুন, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা:

  • তাঁর জীবনের সকল ভুল-ত্রুটি ও গুনাহসমূহ ক্ষমা করে দেন।
  • তাঁর পেশাগত জীবনে এবং ব্যক্তিগত জীবনে করা সকল ভালো কাজ ও নেক আমলের উসিলায় তাঁকে শান্তিময় প্রতিদান দান করেন।
  • তাঁর কবরের আজাব মাফ করে দেন এবং তাঁর কবরকে জান্নাতের বাগানসমূহের একটি বাগান বানিয়ে দেন।
  • পরকালে তাঁকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন।
  • তিনি যেন কিয়ামতের দিন প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর শাফায়াত লাভ করতে পারেন।

আমরা তাঁর আত্মার শান্তি ও মাগফেরাত কামনায় সকল শুভাকাঙ্ক্ষী, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন, সহকর্মী, শিক্ষক, গুরুজন এবং দীনি আলেমগণের কাছে বিনীতভাবে দোয়া প্রার্থনা করছি।

আমরা তাঁর জন্য নিম্নোক্ত দোয়াটি পাঠ করি :

اللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ، وَعَافِهِ وَاعْفُ عَنْهُ، وَأَكْرِمْ نُزُلَهُ، وَوَسِّعْ مُدْخَلَهُ، وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ، وَنَقِّهِ مِنَ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الأَبْيَضَ مِنَ الدَّنَسِ، وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ، وَأَهْلاً خَيْرًا مِنْ أَهْلِهِ، وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ، وَأَدْخِلْهُ الْجَنَّةَ، وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ وَمِنْ عَذَابِ النَّارِ।

বাংলা অর্থ:

“হে আল্লাহ! আপনি তাঁকে ক্ষমা করুন এবং তাঁর প্রতি দয়া করুন। তাঁকে নিরাপত্তা দিন ও তাঁর ত্রুটিসমূহ মাফ করে দিন। তাঁর সমাধির সম্মান বৃদ্ধি করুন এবং তাঁর প্রবেশ পথকে প্রশস্ত করে দিন। আপনি তাঁকে পানি, বরফ ও শিলা দিয়ে ধুয়ে দিন। সাদা কাপড় যেমন ময়লা থেকে পরিষ্কার হয়, তেমনিভাবে আপনি তাঁকে পাপ-পঙ্কিলতা থেকে পরিষ্কার করে দিন। তাঁকে তাঁর দুনিয়ার ঘরের চেয়ে উত্তম ঘর, তাঁর পরিবারের চেয়ে উত্তম পরিবার এবং তাঁর স্ত্রীর চেয়ে উত্তম স্ত্রী দান করুন। তাঁকে জান্নাতে প্রবেশ করান এবং কবরেরআজাব ও জাহান্নামের আজাব থেকে তাঁকে রক্ষা করুন।”

আমরা মহান আল্লাহর দরবারে তাঁর জন্য এই বিশেষ দোয়াটি ও করি:

اللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ، وَعَافِهِ وَاعْفُ عَنْهُ، وَأَكْرِمْ نُزُلَهُ، وَوَسِّعْ مُدْخَلَهُ…

বাংলা অর্থ :

(হে আল্লাহ! আপনি তাঁকে ক্ষমা করুন, তাঁর প্রতি দয়া করুন, তাঁর ত্রুটিসমূহ মাফ করে দিন এবং তাঁর প্রবেশ পথকে প্রশস্ত করে দিন।)

বিনীতভাবে সকলের কাছে আমাদের আকুল আবেদন:

আপনারা মরহুমের জন্য নিজ নিজ অবস্থান থেকে বিশেষভাবে দোয়া করুন, যাতে আল্লাহ রাব্বুল আলামিন তাঁর জীবনের সকল ভুল-ত্রুটি ক্ষমা করে দেন। তাঁর নেক আমল ও গুণের উসিলায় আল্লাহ তাঁকে কবরের আজাব থেকে মুক্তি দিয়ে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন।

আল্লাহ তা’আলা তাঁকে পরকালে শান্তিতে রাখুন এবং শোকার্ত পরিবার-পরিজন, শুভাকাঙ্ক্ষী, বন্ধুবান্ধব ও সহকর্মীদের এই কঠিন সময়ে ধৈর্য ধারণ করার (সবরে জামিল) তৌফিক দান করুন।

আপনাদের আন্তরিক দোয়া এবং ভালোবাসাই তাঁর পরকালের পাথেয় হবে। আল্লাহ যেন আপনাদের সকলকে উত্তম প্রতিদান দান করেন।

আমিন, ইয়া রব্বাল আলামীন।

নিবেদক: মরহুমের শোকসন্তপ্ত পরিবার-পরিজন।

Daily Frontier News