আলমগীর হোসেন বিজয়নগর প্রতিনিধি
. জেলা ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ইং অনুষ্ঠিত হবে আগামী ৫ ই জুন। এ উপলক্ষে বিজয়নগর উপজেলা প্রশাসন নির্বাচনে মাঠে আইনশৃঙ্খলা রক্ষায়, আচরণবিধি রক্ষায় ২৮শেমে২০২৪ইং বিজয়নগর উপজেলায় ৩ জন চেয়ারম্যান পদপ্রার্থী প্রতিদ্বন্দ্বী সমর্থকত্রয়কে নির্বাচনী আচরণ ভঙ্গের দায়ে “উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬” এর সংশ্লিষ্ট বিধি লঙ্ঘনের অপরাধে প্রতিজনকে ১০ হাজার করে ৩০,০০০/- (ত্রিশ হাজার টাকা) অর্থদণ্ড দেওয়া হয়।
. উপস্থিত প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও সমর্থকদের নির্বাচনী আচরণ বিধিমালা যথাযথ ভাবে প্রতিপালনের জন্য নির্দেশনা প্রদান করা হয়।অর্থদণ্ড প্রদান করেন, তিন প্রতিদ্বন্দ্বী প্রার্থী (১) নাসিমা মোকাই আলী (ঘোড়া) (২)প্রকৌশলী কাজী রফিকুল ইসলাম (কাপ পিরিচ) (৩) আল জাবের (আনারস)
. অপরাধের ধরন – পোস্টারে প্লাস্টিকের প্রলেপ ব্যবহার, পিভিসি ব্যানার ব্যবহার।
. মোবাইল কোর্ট পরিচালনা করেন,সহকারী কমিশনার (ভূমি) বিজয়নগর উপজেলা ও আচরণ বিধিমালা প্রতিপালন নিশ্চিত করণে দ্বায়িত্ব প্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ মোজাহেরুল হক।
. এ বিষয়ে বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার জনাব সৈয়দ মাহবুবুল হক মিডিয়া প্রতিনিধিকে বলেন, নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে অর্থদণ্ড আদায় করা হয় । আমাদের অভিযান চলমান থাকবে । অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics