মোঃ জয়নাল আবেদীন সরাইল ব্রাহ্মণবাড়িয়াঃ-
. জেলা ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)অফিস পাড়ায় সরাইল উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড অফিসারের কার্যালয়ে ১৫ই মে ২০২৪ইং রোজ বুধবার দুপুর ২ ঘটিকার সময়, অফিসে গিয়ে দেখা যায়, অফিসে সকল লোকজন উপস্থিত আছে। কিন্তু মাসুদ রানা পল্লী উন্নয়ন বোর্ড প্রশাসনিক কর্মকর্তা, তাহার অফিস কক্ষ বন্ধ । অফিসে উপস্থিত অন্যান্যদের কাছে মাসুদ রানা সাহেব কোথায় জানতে চাইলে, তাহারা জানান স্যার ছুটিতে আছে। ছুটির দরখাস্ত কোথায় ? তাহারা দেখাতে ব্যর্থ ! মুভমেন্ট রেজিস্টার খাতা কোথায় ? তাহারা দেখাতে ব্যর্থ ! হাজিরা খাতায় দেখা যায়, অফিসে উপস্থিতির হাজিরা খাতায় স্বাক্ষর নাই ? অফিসেও নাই ? মাসুদ রানা সরাইল পল্লী উন্নয়ন বোর্ড প্রশাসনিক কর্মকর্তা উপস্থিত নাই ? অফিসে উপস্থিত না থেকে, কাজ না করে, সরকারি টাকা বেতন ভোগ করছেন, অফিস কামাই করছে। ফাঁকিবাজি, ধোকাবাজি করে, রাষ্ট্র, সরকার, দেশ,জাতি ও জনগণের ক্ষতি করেছে ।
. এস আর ও নম্বর ৩৮১/আইন ২০১৯ সরকারি চাকুরী আইন ২০১৮ সনের ৫৭ নং আইন ধারা ৫৯ ধারা ২৯।
ধারা ৩ বিনা অনুমতিতে কর্মে অনুপস্থিতি (১) কর্তৃপক্ষের পূর্বানুমতি ব্যতিরেকে কোনো সরকারি কর্মচারী নিজ কর্মে অনুপস্থিত থাকিতে পারিবে না ।
ধারা ৪ বিনা অনুমতিতে অফিস ত্যাগ ।
. এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা পল্লী উন্নয়ন বোর্ড প্রশাসনিক কর্মকর্তা সাইফুল সাহেবের নিকট, সরাইল উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড প্রশাসনিক কর্মকর্তা মাসুদ রানা সাহেব ছুটি নিয়েছেন কি না ? মিডিয়া প্রতিনিধি জানতে চাইলে তিনি বলেন, মাসুদ রানা সাহেব, আমার অফিস থেকে ছুটি নেয় নাই । তিনি সরাইল অফিসে আছেন । পরক্ষণে তাহাকে জানানো হয়, মাসুদ রানা সাহেব সরাইল অফিসে আসেন নাই । উপস্থিতিরা জানিয়েছে তিনি ছুটি নিয়েছে । ছুটি না নিয়ে সরকারি কর্মকর্তা অফিসে আসেন নাই, আবার বলছে ছুটি নিয়েছে ? ছুটি নিয়েছে কি না তা আপনিও জানেন না ? বিষয় টি প্রশ্নবিদ্ধ ?
. এ বিষয়ে সরাইল পল্লী উন্নয়ন বোর্ড প্রশাসনিক কর্মকর্তা মাসুদ রানা সাহেবের নিকট মিডিয়া প্রতিনিধি জানতে চাইলে তিনি বলেন, আপনারা যা পারেন আমার বিরুদ্ধে লেখেন, আপনাদের লেখা আমার কিছুই হবে না । আমার শুধু বদলি হবে । আমি চাই সরাইল থেকে বদলি হয়ে চলে যাই।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics