আব্দুল আউয়াল খান সরাইল ব্রাহ্মণবাড়িয়াঃ-
. জেলা ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা কালিকচ্ছ ইউপিস্হ, কালিকচ্ছ(মটখলা)গ্রামের মৃত-তৈয়ব খান মেয়ে ফাতেমা বেগম(৩৫) ১২ই মার্চ ২০২৪ইং বিকাল অনুমান ৫ ঘটিকার সময়, একই উপজেলা সৈয়দ টুলা (বাঘাসুতা) গ্রামস্হ প্রবাসী স্বামীর বাড়ি থেকে গৃহবধূ এক সন্তানের জননী ফাতেমা বেগম তাহার পরকীয়া প্রেমিক, সাং-নতুন হাবলী (পশ্চিম পাড়া) ইদন মিয়ার ছেলে রায়হান মিয়া (৩৮) কে নিয়ে (এক সন্তান রেখে) পরকীয়া লিপ্ত হয়ে অজানা উদ্দেশ্যে উধাও ।
. অভিযোগ সূত্রে জানা যায়,ফাতেমা বেগম আব্দুল আলিম এর পুত্র বধু,রায়হান মিয়া উক্ত ফাতেমা বেগম পরকীয়া প্রেমিক। মোছাঃ ফেরদৌসা বেগম ও মোছাঃ জয়শা বেগমদ্বয় তাহাদের সহযোগী হয়। ফাতেমা একজন দুশ্চরিত্র প্রকৃতির মহিলা ও রায়হান মিয়া অত্যন্ত দুশ্চরিত্র ও উচ্ছশৃঙ্খল প্রকৃতির। বিগত ১৪ বৎসর পূর্বে আলীমের ছেলে নাসির মিয়া সাথে ফাতেমা বেগমকে সামাজিক ভাবে বিবাহ করে। নাসির মিয়া তাহার স্ত্রী ফাতেমা বেগমকে নিয়া শান্তি পূর্ন ভাবে সংসার করিয়া আসিতেছে। নাসির মিয়া মালয়েশিয়া প্রবাসী। সে মালয়েশিয়া থাকাবস্থায় ফাতেমা বেগম তাহার এক মেয়ে নিয়ে শশুরালয়ে পৃথক ভাবে বসবাস করিয়া আসিতেছিল। নাসির মিয়া মালয়েশিয়া থাকাবস্থায় তাহার উপার্জিত টাকা পরসা স্ত্রী ফাতেমা বেগমের নিকট পাঠায়। উক্ত টাকা সে ইচ্ছামত খরচ করে ও ফাতেমা র বাবার বাড়ীতে গচ্ছিত রাখে। ফাতেমা তাহার স্বামীর অনুপস্থিতির সুযোগে ফাতেমা বেগম পরকীয়া প্রেমিক রায়হান মিয়ার সহিত পরকীয়া প্রেমে লিপ্ত হয়। তাহারা উভয়ে দৈহিক মেলামেশা করিয়া থাকে। রায়হান মিয়া, ফাতেমা বেগমকে নাসির মিয়া স্ত্রী জানা সত্বেও ফাতেমা বেগমের সাথে শারীরিক মেলামেশা করিয়া থাকে।
. অবশেষে গত ১২ই মার্চ ২০২৪ খ্রিঃ বিকাল অনুমান ০৫.০০ ঘটিকার সময় নাসির মিয়া মালয়েশিয়া থাকার সুযোগে, ফাতেমা বেগম ও রায়হান মিয়াদ্বয় পরস্পর যোগসাজশে নাসির মিয়ার প্রেরিত নগদ ১২,০০,০০০/- (বারো লক্ষ), মোট ০৫ ভরি মূল্য অনুমান ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা, বিভিন্ন মূল্যবান সাংসারিক মালামাল অসৎ উদ্দেশ্যে পরকীয়া প্রেমিক রায়হানকে নিয়ে উধাও হয়ে যায়।
. উক্ত ঘটনার বিষয়ে ধন মিয়া, আলামিন, আব্দুল্লাহ, সায়মা আক্তার সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ সাথে নিয়ে, ফেরদৌসা বেগম ও জয়শা বেগমন্বয়কে অবগত করে,প্রতিকার চাইলে তাহারা ফাতেমা বেগম ও রায়হান মিয়ার পক্ষ নিয়ে বিভিন্ন কথা বলে ।
. মালয়েশিয়া প্রবাসী নাসিরের পিতা আব্দুল আলিম উপরোক্ত অভিযোগ তুলে বলেন, ফাতেমা ও রায়হানের পরকীয়া নিয়ে উধাও হয়ে গেছে, এই নিয়ে বেশী বাড়াবাড়ি করিলে আমাদের বিরুদ্ধে মামলা করার হুমকি প্রদর্শন করে। ইহাতে আমি নিশ্চিত হই যে,ফেরদৌসা বেগম ও জয়শা বেগমের সহায়তায় ফাতেমা ও রায়হান মিয়া পরকীয়ায় লিপ্ত হয়ে উধাও হয়ে গেছে। আমি ইহার সুষ্ঠু বিচার চাই ।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics