বিশেষ প্রতিনিধি চুনারুঘাট উপজেলা
চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের ৬নং ওয়ার্ডে কালিশিরী হারাজোড়া এলাকা পাহাড়ি এলাকা থেকে নেমে আসা একটি ছড়া থেকে
প্রায় ৫০ লক্ষ টাকার সিলিকা বালু বিক্রির অভিযোগ করেছে এলাকা বাসী।
বালু খেকু শাহজাহান হারাজোড়া গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে,
নাম প্রকাশে নাম অনিচ্ছুক গ্রামের এক ব্যক্তি বলেন শাহজান অত্যন্ত দুর্দান্ত এবং মাস্তান টাইপের মানুষ, সে তার মা এবং বাবাকে কয়েকবার ধরে বেঁধে পিটিয়েছে। সে দীর্ঘদিন যাবৎ পাহাড় থেকে নেমে আসা বালুছড়া থেকে সিলিকা বালু বিক্রি করে আসছে, তার ভয়ে এলাকার মানুষ কোন কথা বলে না।
গত ৪-৫ দিন আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্দেশে তশিলদার সিলিকা বালু উত্তোলনের স্থান পরিদর্শন করেন।
এ ব্যাপারে স্থানীয় চেয়ারম্যান বলেন জাকির হোসেন পলাশ শুনেছি দীর্ঘদিন যাবত শাজাহান সিলিকা বালু বিক্রি করে আসছে।সরকারকে ফাঁকি দিয়ে সরকারের খনিজ সম্পদ এভাবে বিক্রি করে দেওয়া দণ্ডনীয় অপরাধ কাজ বলে এলাকাবাসী মনে করেন।
Copyright © 2026 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics