মাসুদ পারভেজ
চীফ স্টাফ রিপোর্টার
চট্টগ্রাম: আনোয়ারায় বন্য হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ২১ পরিবারকে ৩ লাখ ৪৫ হাজার টাকার অনুদানের চেক প্রদান করেছে বন বিভাগ।
বুধবার (৩০ নভেম্বর) দুপুরে আনোয়ারা উপজেলা প্রশাসন, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের উদ্যোগে চেক বিতরণ করা হয় ।
এসময় আনোয়ারার উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমদ, ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তি ধর, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, বাঁশখালীর জলদি রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান উপস্থিত ছিলেন।
ইউএনও শেখ জোবায়ের আহমদ আজকের বসুন্ধরা কে বলেন, বন্য হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আমরা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অনুদান দিয়ে থাকি।
ক্ষতিগ্রস্ত হয়েছে এমন ২১ পরিবারের কাছে সাড়ে ৩ লাখ টাকার ক্ষতিপূরণের চেক হস্তান্তর করা হয়েছে।
Copyright © 2026 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics