Daily Frontier News
Daily Frontier News

হবিগঞ্জের মাধবপুরে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ ধর্মঘর বিওপির টহল দল কর্তৃক ভারতীয় মদ সহ  ১ জন আটক

 

মোঃ শাহিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া:-

 

.    জেলা হবিগঞ্জের মাধবপুর থানা এলাকায় ১১ই ফেব্রুয়ারি ২০২৫ইং তারিখে আনুমানিক ৬:৪৫ ঘটিকায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ ধর্মঘর বিওপির টহলদল কর্তৃক দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৯৯৩/এমপি হইতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার আলীনগর নামক স্থান হইতে মাদক চোরাকারবারী) (১) মোঃ সুমন মিয়া (৩০), পিতাঃ সিরাজ আলী, গ্রামঃ আলীনগর, পোষ্টঃ ধর্মঘর, থানাঃ মাধবপুর, জেলাঃ হবিগঞ্জ কে ৭ বোতল ভারতীয় মদ সহ আটক করে।

.    আটককৃত মাদক দ্রব্যের সিজার মূল্য প্রায় ১০,৫০০ (দশ হাজার পাঁচশত) টাকা। আটককৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে মাদক দ্রব্য সহ মাধবপুর থানায় মামলা দায়ের করে, হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

.     লে কর্ণেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ বিজিওএম পিএসসি সিগন্যালস ২৫ বিজিবি(অধিনায়ক) মিডিয়া প্রতিনিধি কে বলেন, হবিগঞ্জ সীমান্ত দিয়ে যাতে ভারত হতে যে কোন ধরণের মাদক দ্রব্য বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অভিযান চলমান থাকবে।

Daily Frontier News