লিটন মুন্ডা, চুনারুঘাট প্রতিনিধিঃ
স্বাধীনতা দিবসে অসহায় চা শ্রমিকদের মুখে হাসি ফোঁটানোর চেষ্টায় মশারী বিতরণ করলেন “চা শ্রমিকদের সেবক সংগঠন ”
বিজয়ের মাসে শুরু হয়েছিল ” চা শ্রমিকদের সেবক” সংগঠনটির প্রাথমিক যাত্রা এবং পর্যায়ক্রমে প্রতি মাসেই সংগঠনটি একের পর এক সামাজিক কাজ করে মানুষের মুখে হাসি ফোঁটানোর চেষ্টা করে যাচ্ছে।
২৬ শে মার্চ রবিবার সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত চুনারুঘাটের রামগঙ্গা চা বাগান এবং চাকলাপুঞ্জি চা বাগানের অসহায় দরিদ্র, এতিম, প্রতিবন্ধী ও সুবিধা বঞ্চিত চা শ্রমিকদের মধ্যে মশারী বিতরণ করেছেন সংগঠনের সদস্যরা ।
ইতিপূর্বে ১১ই ডিসেম্বর ২০২২ শ্রীমঙ্গল এবং ১৭ই জানুয়ারী ২০২৩ইং সিলেটের কিছু চা বাগানের অসহায় শীতার্ত চা শ্রমিকদের মধ্যে উষ্ণতার পরশ বুলিয়ে দিতে শীতবস্ত্র, ২২ জানুয়ারী লস্করপুর চা বাগানের নবনির্মিত লস্করপুর উচ্চ বিদ্যালয়ে সিলিং ফ্যান ও ওয়াল ঘড়ি এবং ফেব্রুয়ারী মাসে কালীঘাট চা বাগানের নবনির্মিত উচ্চ বিদ্যালয়ে আলমারি প্রদান করেছন সংগঠনের সদস্যরা।
মশারী বিতরণের সময় উপস্থিত ছিলেন সংগঠনের উদ্দোক্তা- সাংবাদিক লিটন মুন্ডা এবং পরিচালক সাংবাদিক শ্রী প্রসাদ চৌহান। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য – শান্ত মৃধা, অমল উরাং, সাংবাদিক বাবলু তন্তুবায়, ওম প্রকাশ বাউরি, প্রশান্ত ভট্টাচার্য, বিশ্বনাথ কর্মকার , কৃষান কর্মকার, মাখন কৃষ্ণা গোয়ালা, মুন্না কর্মকার, বলরাম বাউরী প্রমুখ।
মশারী প্রদানের পর তাদের মনের অনুভূতি জানতে চাইলে সকলেই তাদের মনের অবস্থা প্রকাশ করেন এবং বলেন বর্তমানে খাদ্যদ্রব্যের যে দাম তা আমরা ১৭০ টাকা মজুরিতে ৪/৫ জন কোনোভাবেই চলতে পারি না এবং মশারী কেনার মতো সামর্থ্যও আমাদের হয় না। বর্তমান সময়ে মশার উপদ্রব বৃদ্ধি পেয়েছে এবং দোকান থেকে প্রতিদিন ১০ টাকা দিয়ে কয়েল কেনাও সম্ভব হয় না আমাদের। আপনাদেন সংগঠনের জন্য মন থেকে আর্শীবাদ করি যেনো এভাবেই মানুষের সেবা করে মানুষের মুখে হাসি ফোঁটাতে পারো আর আপনারা যারা এই সংগঠনে যুক্ত সকলই যেনো দীর্ঘজীবী হোন।
“চা শ্রমিকদের সেবক” মূলত একটি অলাভজনক এবং অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনের মুল উদ্দেশ্য হচ্ছে সংগঠনে যুক্ত প্রত্যেক সদস্যদের কাছ থেকে তাদের প্রতি মাসে আয়ের উৎস থেকে মাত্র ১ দিনের মজুরির টাকা প্রদানের মাধ্যমে অসহায় চা শ্রমিকদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া এবং লক্ষ্য হচ্ছে শিক্ষার হার বৃদ্ধির লক্ষ্যে আর্থিক সহায়তা ও শিক্ষা উপকরন বিতরন,গৃহহীনদের গৃহ নির্মান ও সংস্কার করা, চিৎকিসার জন্য আর্থিক সহায়তা প্রদান,প্রাকৃতিক দুর্যোগে খাদ্য সহায়তা ও বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে আত্ম কর্মসংস্থানমুলক প্রশিক্ষণ ও আর্থিক সহায়তাসহ বিভিন্ন উন্নয়ন মুলক কাজ করা।
Copyright © 2026 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics