Daily Frontier News
Daily Frontier News

স্কুল শিক্ষার্থীদের মাঝে খেজুর চারা বিতরণ ও বৃক্ষ রোপণ কর্মসূচী

 

সাধন সূত্রধর, জেলা প্রতিনিধি মানিকগঞ্জ :-

মানিকগঞ্জ সদর উপজেলার জয়নগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সামাজিক সংগঠন ভি এস ও সেচ্ছাসেবীদের উদ্যোগে চারশত খেজুর চারা বিতরণ এবং বিদ্যালয়ের চারপাশে ৫০ টি খেজুরের চারা রোপণ করেন বিদ্যালয়ে স্কাউট গ্রুপ। “তারুণ্যের অঙ্গিকার হোক সবুজ আয়ন দেশ গড়ার অঙ্গিকার” এই প্রতিপাদ্য বিষয়কে বাস্তবায়ন করতে সেচ্ছাসেবী সংগঠন ভি এস ও সেচ্ছাসেবী গণ নিরলস ভাবে কার্যক্রম করে যাচ্ছে। আদর্শ বিদ্যালয় গড়ার লক্ষ্যে বিভিন্ন সৃজনশীল পরিকল্পনার মধ্যে দিয়ে অগ্রসর হচ্ছে সেচ্ছাসেবীরা। বিদ্যালয়ে প্রধান শিক্ষকের উপস্থিতিতে সংগঠনে সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান নিবিড়ের পরিচালনায় ও সভাপতি মাহবুব নেতৃত্বে এ কর্মসূচী বাস্তবায়ন করা হয়।

Daily Frontier News