সাজ্জাদ আহমেদ খোকন নারায়ণগঞ্জ প্রতিনিধি:-
সিদ্ধিরগঞ্জ সানারপাড় মোঃ ফজর আলীর কণ্যা ফাতেমা আক্তার(২৭) ও মোঃ মানিক মিয়ার স্ত্রী মোসাঃ সাদিয়ার বসতি ঘরে আগুন, মারধোর করে রক্তাক্ত জখম করে ঘরে থাকা ব্যবসায়ী টাকা ও স্বর্ণালঙ্কার লুটপাট এবং আসবাবপত্র ভাংচুরের অভিযোগ সজিব গং দের বিরুদ্ধে। এ বিষয়ে ফাতেমা আক্তার বাদী হয়ে মোকাম বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালত -৮,নারায়ণগঞ্জ এ সি,আর মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত ঘটনার সত্যতা জানতে চেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশকে তদন্তের নির্দেশ।
ভুক্তভোগী ফাতেমা আক্তার ঘটনার বিষয়ে বক্তব্য তুলে ধরে বলেন, আমার স্বামী প্রবাসে থাকেন আমি এবং আমার সন্তানদের নিয়ে যে ফ্ল্যাটে বসবাস করি তার পাশের ফ্ল্যাটেই আমার জ্যা সাদিয়া ও তার স্বামী মানিক মিয়াকে নিয়ে বসবাস করে। মৃত: আঃ মান্নান এর পুত্র ওমর ফারুক (২৮) আমার দেবর হন। ওমর ফারুকের সাথে মানিক মিয়ার সাথে জমি নিয়ে বিরোধিতা থাকায় মারামারি সৃষ্টি হয়। এতে মোঃ বিল্লাল হোসেনের স্ত্রী মোসাঃ সখিনা আক্তার (৩৩) বাদী হয়ে আমাকে ২ নং আসামি ও সাদিয়া আক্তারকে ৩ নং আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা করেন। যাহার মামলা নং ২২(০২)২০২৪। এ মামলায় আমাকে ও সাদিয়াকে ৯ ফেব্রুয়ারী গ্রেফতার করিলে ১০ ফেব্রুয়ারী আমরা উভয়ে জামিনে বের হই। ৯ তারিখে আমরা গ্রেফতার হলে সেদিনই দুলু হাজীর পুত্র সজিব (৩৯) তার সাথে সঙ্গীয় আরজু (৪২),ওমর ফারুক (২৮), হাওয়া আক্তার(৩৪),চাঁদনী (৩৫),তানজিলা (৩৬),সখিনা (৩৩),তানিয়া আক্তার ইতি(২৬),শিউলি (৪০) সহ অজ্ঞাত নামা আরো ৬/৭ জন আমার ঘরের দরজার তালা ভেঙে নগদ ৩ লক্ষ টাকা, ৬০ হাজার টাকার ১ টি সেগুন কাঠের খাট, ৭০ হাজার টাকার সেগুন কাঠের আলমারি, ৪০ হাজার টাকার ওয়াশিং মেশিন, ৬০ হাজার টাকা মূল্যের টিভি,৬০ হাজার টাকার ২ টি ওয়ারড্রব, সাড়ে পাঁচ ভরি ওজনের স্বর্ণের বিভিন্ন গহনা যার মূল্য ৫ লক্ষ ৫০ হাজার টাকা। সর্বমোট ১১ লক্ষ ৪০ হাজার টাকার সম্পদ আমার ফ্ল্যাট হতে লুট করে নিয়ে যায় এবং একই সাথে পাশের ফ্ল্যাট অথাৎ সাদিয়ার ঘর হতে একই ভাবে তারা তালা ভেঙে ব্যবসার ৪ লক্ষ টাকা, ৮০ হাজার টাকার খাট,৭০ হাজার টাকা মূল্যের ফ্রিজ, ৫০ হাজার টাকার ওয়াশিং মেশিন, ২৫ হাজার টাকার টিভি, ৬০ হাজার টাকার সোফা সেট,৮০ হাজার টাকার ওয়ারড্রব, ৫ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের বিভিন্ন স্বর্ণের অলংকার। সর্বমোট ১৩ লক্ষ ১৫ হাজার টাকার সম্পদ। পুলিশ আমাদের গ্রেফতার করে নেওয়ার পর আমাদের ঘর হতে দুজনের সর্বমোট ২৪ লক্ষ, ৫৫ হাজার টাকার সম্পদ উক্ত অপরাধীরা লুট করে নিয়ে গিয়ে ঘরে আগুন জ্বালিয়ে দিয়ে ঘরে থাকা আরো ১০ লক্ষ টাকার মালামালের ক্ষতিসাধন করেন। আগুনের খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসের টিম এসে আগুন নিভান। এসব কিছু আমি জামিনে বের হয়ে এসে স্থানীয় এলাকাবাসীর মুখ থেকে জানতে পারি। লোকমুখে সব কিছু শুনে আমি ও সাদিয়া দুজন একসাথে সজিবের নিকট এমন করার কারন সম্পর্কে জানতে চাইলে সজিবসহ উক্ত উল্লেখিত অপরাধীরা সংঘবদ্ধ হয়ে আমাদের মারধোর করে রক্তাক্ত জখম করে ফেলে। আমার গলায় থাকা ৭৫ হাজার টাকার স্বর্ণের চেন ও আমার সাথে থাকা সাদিয়ার ১ লক্ষ টাকার স্বর্ণের চেন ১৭ হাজার টাকার মোবাইল ফোন ছিনাইয়া নিয়ে যায়। এবং তারা এই বলে আমাদের হুমকি দেয় ।আমরা এ বিষয়ে যেনো কার কাছে না জানাই এবং আইনের দারস্থ না হই। যদি কোন পদক্ষেপ নেই তা হলে আমাদের প্রাণে মেরে ফেলে লাস গুম করে দিবে।
আমরা তাদের বিরুদ্ধে কারো সহযোগিতা না পেয়ে আদালতের আশ্রয় নেই। আদালত আমাদের মামলার তদন্তের জন্য সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কে ঘটনার সত্যতা তদন্তের নির্দেশ দেন। আমরা ঘটনার সত্যতা তদন্তের জন্য সিদ্ধিরগঞ্জ থানার সহযোগিতা কামনা করছি এবং অপরাধের বিরুদ্ধে আইনী ভাবে শাস্তির দাবি জানাই।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics