Daily Frontier News
Daily Frontier News

সাদকপুরে অস্বচ্ছল ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

 

বুড়িচং(কুমিল্লা) প্রতিনিধি।।

 

কুমিল্লার বুড়িচং উপজেলা রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ১৩ জানুয়ারি শনিবার বিকালে উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের সাদকপুরে অস্বচ্ছল ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বুড়িচং উপজেলা সেক্রেটারি মাওলানা মোঃ জাকারিয়া খান।
বুড়িচং উপজেলা রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: জামাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও সংগঠক মো: শাহীন কাদের, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পীর যাত্রাপুর ইউনিয়ন সভাপতি মোঃ ইব্রাহিম খলিল। বক্তব্য রাখেন মো: উসমান, আক্তার হোসেন, আজাদ মিয়া প্রমুখ।

Daily Frontier News