নিজস্ব প্রতিনিধি।
ঢাকা,শুক্রবার,১৭ ফেব্রুয়ারি,২০২৩: সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি মৌলভীবাজার জেলা সভাপতি হিসেবে বাংলাদেশ বুলেটিনের আতাউর রহমান কাজল ও সম্পাদক পদে গাজী টিভি, কালবেলা প্রতিনিধি হৃদয় দেবনাথকে মনোনীত করা হয়েছে।
পেশার মর্যাদা রক্ষা আন্দোলনের পাশাপাশি সাংবাদিক নির্যাতন বন্ধে পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দ কাজ করবে। সাহসী, গুণী এ সাংবাদিকদ্বয় একাধারে বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ২০১৭ এবং প্রধানমন্ত্রীর জাতীয়পদক-২০১৯ প্রাপ্ত।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির প্রধান সমন্বয়কারী আহমেদ আবু জাফর শুক্রবার ১৭ ফেব্রুয়ারি এ কমিটি ঘোষণা করেন। আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব প্রদান করা হয়েছে।
উল্লেখ, ২০১৩ সাল থেকে বিএমএসএফ এবং ২০২১ সাল থেকে সহযোগি সংগঠন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি সাংবাদিক নির্যাতন বন্ধে দেশে কাজ করে চলছে।
Copyright © 2026 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics