রুবেল মিয়া সরাইল ব্রাহ্মণবাড়িয়া
বিট পুলিশিং বাড়ি বাড়ি নিরাপদ সমাজ গড়ি শ্লোগান কে সামনে রেখে সরাইল উপজেলার সদর ইউনিয়নে এক বিট পুলিশং সভা অনুষ্ঠিত হয়েছে।
২০ ফেব্রুয়ারি, সোমবার বিকালে সদর ইউনিয়নে কুট্টাপাড়া খেলার মাঠের দক্ষিণ পাশে এ সভা অনুষ্ঠিত হয়।
সরাইল থানার এসআই জয়নাল আবেদীন (১)এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সরাইল থানার ওসি মো. আসলাম হোসেন।
উক্ত সভায় উপস্থিত ছিলেন, দলিল লেখক সুলতান মাহমুদ, কৃষি ব্যাংকের সাবেক কর্মকর্তা মাহমুদ, সুহেল সরদার, স্থানীয় ৮ নং ওয়ার্ড মেম্বার শ্যামল, ৭,৮,ও ৯ নং ওয়ার্ডের মহিলা মেম্বার নিপা আক্তার, কুট্টাপাড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য সাইদুল বাশার, সমাজকর্মী মো. মঞ্জুর মোর্শেদ।
এছাড়াও উক্ত সভায় উপস্থিত ছিলেন স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
Copyright © 2026 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics