ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ মার্চ ২০২৩ খ্রিঃ, শুক্রবার সকালে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত একটি র্যালি বের হয়।র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ইউএনও মুহাম্মদ সরওয়ার উদ্দীনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর।এতে বিশেষ অতিথি ছিলেন সরাইল ফায়ার সার্ভিসের কর্মকর্তা সুবল চন্দ্র দেবনাথ ও লিডার রিয়াজ মোহাম্মদ, সরাইল সদর ইউপি সাবেক চেয়ারম্যান আব্দুল জব্বার। আলোচনা সভায় অতিথিবৃন্দরা দুর্যোগ প্রস্তুতির বিষয়ে সচেতনতা মূলক বক্তব্য রাখেন।
Copyright © 2026 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics