জামাল উদ্দিন স্বপন বিশেষ প্রতিনিধিঃ-
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ ওমর ফারুক এক চেয়ারে ৯ বছর দায়িত্ব পালন করে আসছেন। জানা যায়, ২/৩ বছর পর পর জনপ্রশাসন ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব বদলী করা হচ্ছে। কিন্তু চবক সচিব বদলী হচ্চে না। ২০১৪ সালের ২৮ ডিসেম্বর ওমর ফারুক কে চবক এর সচিব পদে দায়িত্ব দেওয়া হয়েছে। ২০২৩ সালের ২৮ ডিসেম্বর সচিব পদে ওমর ফারুক এর ৯ বছর অতিক্রম করে। চবকে ৯ বছরে ওমর ফারুক সকল বিভাগে দূর্নীতির রাম রাজত্ব কায়েম করছে। ৫ বছর পর পর সংসদ সদস্য ও মন্ত্রীর চেয়ার পরিবর্তন হলেও চবক সচিব কে বদলী করা হচ্ছে না। এর আগে ওমর ফারুক চবকের চীপ পার্সোনাল পদে ছিলেন। সুশীল সমাজের প্রত্যাশা দ্রত যেন ওমর ফারুক বদলী করা হয়। চবকে এক চেয়ারে ৯ বছর থেকে দূর্নীতির বিষয় জানতে ০১৫৫৪৩২৫৪৪৭ নম্বর মোবাইলে কল করলে রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics