লিটন মুন্ডা, চুনারুঘাট থেকে ( হবিগঞ্জ)
গত ১১ই মার্চ রোজ শনিবার শ্রীমঙ্গল উপজেলার ফুলছড়া চা বাগানে অনুষ্ঠিত হয় চা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী ফাগুয়া উৎসব উক্ত অনুষ্ঠানে আহ্বায়ক রাজঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান – বিজয় বুনার্জী ও সদস্য সচিব কালীঘাট ইউনিয়ন পরিষদের এর চেয়ারম্যান – প্রনেশ গোয়ালা এর নেতৃত্বে এবং প্রকাশ ভর ও পিংকি বর্মা এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গেস্ট অব অনার সিলেটের ভারতীয় সহকারী হাই কমিশনার – মি: নীরাজ কুমার জায়সওয়াল, উনি বলেন,- আমাদের ভারতে যেভাবে উৎসবমুখর পরিবেশে ঝাকজমকভাবে ফাগুয়া উৎসব উদযাপন হয় সেই রুপ বাংলাদেশেও অনুষ্ঠিত হয় যা আমার হৃদয়কে আপ্লূত করেছে।,, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন – মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক – মীর নাহিদ আহসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান – ভানুলাল রায়, শ্রীমঙ্গল উপজেলার নির্বাহী অফিসার – আলী রাজিব মাহমুদ মিঠুন, শ্রীমঙ্গল উপজেলা শাখার বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি – অর্ধেন্দু কুমার দেব, শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার –
জনাব মো: শহিদুল হক মুন্সী,ফিনলে টি কোম্পানির চিফ অপারেটিং অফিসার – তাহসিন আহমেদ চৌধুরী, দ্যা ডেইলি স্টারের সাংবাদিক মিন্টু দেশোয়ারা, বিজয় রুদ্র পাল প্রমূখ।
চা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী ফাগুয়া উৎসব ১৪২৯ বঙ্গাব্দ চা জনগোষ্ঠীর বহুমাত্রিক সাংস্কৃতিক অনুষ্ঠানের ৩য় বারের মতো অনুষ্ঠিত অনুষ্ঠানে অংশগ্রহণকারী চা বাগানের দলসমূহ :
সিলেটের লাক্কাতুরা চা বাগান থেকে আগত ঊষা সাংস্কৃতিক বিদ্যালয় – জাতীয় সংগীত পরিবেশন করেন। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন – প্রতীক থিয়েটার,
দেউন্দি চা বাগান, চুনারুঘাট, হবিগঞ্জ। চা বাগানের গান- ঊষা সাংস্কৃতিক বিদ্যালয়, লাক্কাতুরা চা বাগান, সিলেট। গুরুবন্দনা (ভোজপুরী)- লছনা, সাতগাঁও চা বাগান। হোলি গীত (ভোজপুরী)- লছনা, সাতগাঁও চা বাগান। নাটিকা প্রতীক থিয়েটার, দেউন্দি চা বাগান, চুনারুঘাট, হবিগঞ্জ। পত্র সওরা (উড়িষ্যা)- সিন্দুরখান চা বাগান, শ্রীমঙ্গল। ঝুমুর দ্বৈত (বাড়াইক)- শিশেলবাড়ি চা বাগান, শ্রীমঙ্গল। ডাল ও কাঠি নৃত্য (তেলেগু)- শমসেরনগর চা বাগান, কমলগঞ্জ। চড়াইয়া নৃত্য (উড়িষ্যা)- রাজঘাট চা বাগান। কমেডি (ভোজপুরি)- লছনা, সাতগাঁও চা বাগান, শ্রীমঙ্গল। হাড়ি নৃত্য (উড়িষ্যা)- কালীঘাট চা বাগান, শ্রীমঙ্গল। ঝুমুর (মাহাতো কুর্মী)- নিউ সমনবাগ চা বাগান, বড়লেখা। বিরহা, হোলি গীত (ভোজপুরী)- আলীনগর চা বাগান, কমলগঞ্জ। হোড়কা বাদ্যযন্ত্রের সাহায্যে হোলি গীত – গড় সম্প্রদায়।
Copyright © 2026 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics