Daily Frontier News
Daily Frontier News

শ্রীপুরে আমজাদ হোসেন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক পিতা-মাতা দিবস ও চুড়ান্ত পরীক্ষার ফলাফল প্রকাশ

 

এস.এম দুর্জয়ঃ

 

গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৯নং ওয়ার্ডে আমজাদ হোসেন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক পিতা মাতা দিবস ও চূড়ান্ত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।রবিবার( ২৫ ডিসেম্বর) বেলা ১১ টায় আমজাদ হোসেন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে বার্ষিক পিতা-মাতা দিবস ও চুড়ান্ত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।প্রত্যেক শিক্ষার্থীর অভিভাবককে বাড়িতে পড়ার বিষয়ে জোর দিতে হবে।তাহলেই একজন শিক্ষার্থী তার শিক্ষা জীবনে সফল হতে পারবে,বার্ষিক পিতা মাতা দিবস ও চুড়ান্ত পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে বক্তব্য বলেন,শ্রীপুর পৌর ৯ নং ওয়ার্ড কাউন্সিল, প্যানেল মেয়র ও আমজাদ হোসেন আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা,সভাপতি আলহাজ্ব মোঃ আমজাদ হোসেন বিএ।এসময়ে আরো বক্তব্য রাখেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক,সহসহকারী শিক্ষক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।অতিথিদের বক্তব্যে আমজাদ হোসেন আইডিয়াল স্কুল এন্ড কলেজ কে মডেল শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে আখ্যায়িত করেন। আলোচনা অনুষ্ঠান শেষে স্কুলের সেরা ছাত্র-ছাত্রীদের কে ক্রেস্ট এবং পুরষ্কার তুলে দেন।

Daily Frontier News