Daily Frontier News
Daily Frontier News

শেরপুরে ভারতীয় ১১৩ বোতল অবৈধ মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্ৰেফতার

রবিউল ইসলাম শেরপুরঃ-

শেরপুর জেলা অবৈধ মাদক ব্যবসায়ীদের বিভিন্ন ভাবে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্ৰেফতারের নির্দেশ দেন শেরপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম সেবা শেরপুর।

আজ ০১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা ফুলছড়ি এলাকায় অভিযানে শেরপুর জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) আবু বকর সিদ্দিক-এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতি থানাধীন ফুলছড়ি সাকিনস্থ বাশকুড়া বাজারে দক্ষিণ মোড়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১১৩ বোতল ভারতীয় তৈরী আমদানি নিষিদ্ধ অবৈধ মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে শেরপুর জেলা শাখার গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত আসামিগণ ১। কার্তিক চন্দ্র সাহা (৪২), পিতা- মৃত ননী গোপাল সাহা, সাং- দাশরা, থানা- মানিকগঞ্জ, জেলা- মানিকগঞ্জ ২। মোঃ আব্দুল হালিম (৩০), পিতা – মৃত আজহার আলী শেখ, সাং- নয়াগাঁও, থানা- ঝিনাইগাতি জেলা- শেরপুর। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য = ১,৮১,৫০০/- (এক লক্ষ একাশি হাজার পাঁচশত) টাকা।

এ ব্যাপারে শেরপুর জেলা ডিবির গোয়েন্দা শাখার ওসি মোঃ আবুল কালাম আজাদ বলেন যে মাদক উদ্ধার ও আসামি গ্রেফতার সংক্রান্তে শেরপুর জেলার ঝিনাইগাতী থানায় আসামিদের বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন

Daily Frontier News