———- এস এম শাহনূর
অসাধু বণিক-মন্ত্রীর রাজকীয় জীবন
পকেটে ভাগানো নোট,
গণতন্ত্রের নামে দখলদারের রাজত্বে
বহুকাল হয়নিকো ভোট!
খাল হয়েছে নদী, নদী কাঁদে নিরবধি
পুকুর হয়েছে ভরাট,
সোনা ফলা জমি হয়েছে আবাসভূমি
নেই দুরন্তপনার মাঠ।
বন উজাড়, পাহাড় কাটা সেও শেষ
বাকি শুধু পায়ের মাটি
দুর্ভাগ্যক্রমে মেকুরে ভরে গেছে দেশ
শূন্য দুধের বাটি!
কবি পরিচিতি:
বাংলা সাহিত্যাঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র, যিনি একাধারে কথাশিল্পী, কবি, লেখক, অনুবাদক, গবেষক এবং “Merit Theory”-এর উদ্ভাবক—তিনি এস এম শাহনূর। তিনি ১৯৭৯ সালের ৮ সেপ্টেম্বর, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মেহারী ইউনিয়নের বল্লভপুর গ্রামে জন্মগ্রহণ করেন। সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর (এমএসএস) ডিগ্রি এবং Marine and Warfare Academy of China থেকে সামরিক ও উচ্চতর প্রযুক্তি বিষয়ে বিশেষায়িত প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১৪। তাঁর লেখা বিশ্বের ৩০টিরও বেশি ভাষায় অনূদিত হয়েছে এবং বিশ্বের অন্যতম বৃহৎ প্রকাশনা সংস্থা আমাজন (Amazon) থেকে প্রকাশিত বহু গ্রন্থে তাঁর লেখা স্থান পেয়েছে। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে অন্তর্ভুক্ত আন্তর্জাতিক অ্যান্থলজি THE BOOK OF HYPERPOEM -এ তিনি বাংলাদেশের প্রতিনিধিত্বকারী কবি। শিশু অধিকার ও বাংলা সংস্কৃতিকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার স্বীকৃতিস্বরূপ American University of Milford (USA) তাঁকে সম্মানসূচক Doctor of Literature (D.Litt.) ডিগ্রি প্রদান করে।
বর্তমানে তিনি জাতীয় দৈনিক ঐশী বাংলা-এর সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
Copyright © 2026 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics