হুসাইন মোহাম্মদ (রুবেল) ব্রাহ্মণবাড়িয়া (প্রতিনিধি)
. সোমবার ২৪ ফেব্রুয়ারি,২০২৫ খ্রি: ৫ আনসার ব্যাটালিয়ন, সুহিলপুর, ব্রাহ্মণবাড়িয়ায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। বেলুন ও পায়রা উড়িয়ে সমাবেশের উদ্বোধন করেন রেঞ্জ কমান্ডার (কুমিল্লা) জনাব মোহা: মাহবুবুর রহমান, পিএএমএস, পিভিএমএস।
. সমাবেশে উপজেলা প্রশিক্ষক মোঃ জুয়েল মিয়ার সঞ্চালনায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ব্রাহ্মণবাড়িয়া জনাব মোঃ দিদারুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রেঞ্জ কমান্ডার (কুমিল্লা) মোহা: মাহবুবুর রহমান, পিএএমএ, পিভিএমএস।

. অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জনাব মো: মনিরুজ্জামান,জেলা কমান্ড্যান্ট, আনসার ও ভিডিপি,ব্রাক্ষণবাড়িয়া।
. বিশেষ অতিথির বক্তব্য রাখেন জনাব এহতাশামুল হক, পুলিশ সুপার ব্রাহ্মণবাড়িয়া, জনাব ডাক্তার মোঃ নোমান মিয়া ,সিভিল সার্জন ব্রাহ্মণবাড়িয়া, জনাব জানে আলম সুফিয়ান, পিএএম, পিভিএমএস, পরিচালক ৫ আনসার ব্যাটালিয়ন সুহিলপুর ব্রাহ্মণবাড়িয়া। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জনাব মোঃ মনিরুজ্জামান জেলা কমান্ড্যান্ট, ব্রাহ্মণবাড়িয়া।
Copyright © 2026 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics