মোঃ আবদুল্লাহ বুড়িচং।।
শপথ নিলেন বুড়িচং উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আখলাক হায়দার।
বুধবার (১২ জুন) দুপুরে চট্টগ্রাম প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) অডিটরিয়ামে এ শপথ বাক্য পাঠ করান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো.তোফায়েল ইসলাম।
পরে বুড়িচং উপজেলার ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিন ও মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোসাঃ লাভলী আক্তার শপথ গ্রহণ করেন।
তাছাড়া একইদিন চট্টগ্রাম বিভাগের বিভিন্ন উপজেলার ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানগণ শপথ গ্রহণ করেন।
শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে বুড়িচং উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আখলাক বলেন, প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তা এবং বুড়িচংবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তিনি আরও বলেন, কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আবু জাহের এমপি সাহেবের পাশে থেকে বুড়িচংকে আমি একটি স্মার্ট ও মডেল উপজেলা বিনির্মানে কাজ করে যাবো
ইনশাহআল্লাহ।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics