শেখ খায়রুল ইসলাম পাইকগাছা খুলনা প্রতিনিধি:-
পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে অনুমোদন বিহীন মৎস্য ও পশু খাদ্যে,ব্যবহৃত এন্টিবায়েটিক,গ্রোথ হরমোন স্টেরয়েড,বিক্রয় মূল্য তালিকা প্রদর্শনে ব্যর্থ। উপরোক্ত অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে দুইটি প্রতিষ্ঠানে দশ টাকা জরিমানা করে।
গত বৃহস্পতিবার উপজেলার রাড়ুলী ইউনিয়নের কাটিপাড়া বাজারে মৎস্য ও পশু খাদ্য আইন ২০১০ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এ মোবাইল কোর্ট পরিচালনার করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহেরা নাজনীন।এসময়ে শুভাশীষ দাশকে ৫ হাজার ও প্রান্তলাল দাশকে ৫ হাজার টাকা মোট দশ হাজার টাকা জরিমানা করে।এসময়ে উপস্থিত ছিলেন, উপজেলা প্রানীসম্পদ অফিসার বিষ্ণুপদ বিশ্বাস,পেশকার মোঃ ইব্রাহিম হোসেন সহ আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহেরা নাজনীন বলেন,জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান চলতে থাকবে।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics