Daily Frontier News
Daily Frontier News

রাজধানীর কামরাঙ্গীরচরে প্লাস্টিক কারখানার আগুন

 

নিজস্ব প্রতিনিধি : আনোয়ার হোসেন

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় প্লাস্টিকের দানা ফ্যাক্টরির আগুন নিয়ন্ত্রণে এসেছে।

২০/০২/২০২৪ ইং রোজ সোমবার রাত সাড়ে ৯টার দিকে কামরাঙ্গীরচর নয়াগাঁও মুন্সিহাটি এলাকায় একটি প্লাস্টিকের দানা কারখানায় এ আগুনের ঘটনা ঘটে।
৯৯৯ খবর পেয়ে দ্রুত ছুটে আসেন ফায়ারসার্ভিস
পরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দুটি ইউনিট প্রায় ২ ঘণ্টার চেষ্টায় রাত ১১টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার এরশাদ শিকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, কামরাঙ্গীরচর এলাকায় প্লাস্টিকের দানা ফ্যাক্টরিতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ২ ঘণ্টার চেষ্টায় তা পুরোপুরি নিয়ন্ত্রণে এনেছেন। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তিনি বলেন, বৈদ্যুতিক শর্টশার্কিট থেকে আগুনের সূত্রপাত। তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখনো জানা যায়নি।

Daily Frontier News