রবিউল ইসলামঃ-
যশোরের ঝিকরগাছার কুলবাড়ীয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা লৎফার রহমানের (৭৬)রাষ্ট্রিয় র্মযাদায় দাফন সম্পূর্ণ।
শুক্রবার (২৪ জুন) সকাল ১০টায় তার নিজ বাস ভবনে জানাজা সম্পূর্ণ করে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত সময় একটি নির্বাহী মেজিস্ট্রেট সন্তান সহ ৯ টি সন্তান রেখে মারা যান।
উপজেলা অফিসার মাহাবুবুল হক উপজেলার পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা কে রাষ্ট্রীয় মর্যাদায় (গার্ড অব অনার) দাফন কার্যক্রম সম্পূর্ণ করেন।
পারিবারিক সুত্রে জানাযায়,তিনি এক বছর যাবৎ স্টোক জনিত অসুস্থতায় ভুগছিল। গতকাল বৃহস্পতিবার রাত ১১ টায় নিজ বাস ভবনে তিনি শেষ নিঃস্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘ ৩০ বছর যাবৎ শার্শার উপজেলার ৮ নম্বর বাগআঁচড়া ইউনিয়ান পরিষাদে কেরানী কাজে নিয়োজিত ছিলেন। তার জীবনে বাংলাদেশের স্বাধীনতা সূর্য ছিনিয়ে এনে দেওয়া থেকে শুরু করে কেরানী কাজে দীর্ঘ দিন মানুষের সেবা দিয়ে আসেছেন। সন্তানদের লেখাপড়া শিখিয়ে বিসি এস ক্যাডার তৈরি করতে সক্ষম হন। তার জীব্দদাশায় তার মত মানুষের সেবা কারী হিসাবে সন্তানদের রেখে যেতে সক্ষম হয়েছেন তিনি।
এসময় জানাযায় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলার র্নিবাহী অফিসার মাহাবুবুল হক, ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন ভদ্র,বাঁকড়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ কামরুজ্জামান,শংকরপুর ইউনিয়ান পরিষদের ২ নং ওয়ার্ডের মেম্বার অজিয়ার রহমান। বীর মুক্তিযোদ্ধা জাহান আলী, আওয়ামীলীগ নেতা আবুল, আওয়ামীলীগ নেতা নাজমুস, আওয়ামীলীগের প্রবীন নেতা মাজেত ড্রাইভার,আয়ূব আলী,শংকরপুর ইউনিয়ান বি এন পির সভাপতি ফয়জুর মাস্টার, লুৎফার রহমান ও আলহাজ্ব আব্দুল কদের সহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মি দের উপস্থিতিতে দাফন সম্পূর্ণ হয়।
তার সন্তানেরা আত্নীয় স্বজন ও এলাকা বাসীর কাছে পিতার জন্য ক্ষমা চেয়ে দোয়ার আবেদন করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
Copyright © 2026 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics