Daily Frontier News
Daily Frontier News

মায়ের ডাকে পিটার হাস, অর্থ মন্ত্রীর ঘোড় দৌড় ?

 

 

জামাল উদ্দিন স্বপন কুমিল্লাঃ-

 

বিএনপি ঘরানার ’মায়ের ডাক’সংগঠনের ডাকে সাড়া দিয়ে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস গত বুধবার (১৪ ডিসেম্বর) সকালে রাজধানীর শাহীনবাগে বিএনপি নেতা নিখোঁজ সাজেদুল ইসলাম সুমনের বাসায় যান । খবর পেয়ে আওয়ামী ঘরানার ,‘মায়ের কান্না’ নামের সংগঠন সেখানে গিয়ে হাজির হন। মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস কান্না না শুনে সোজা স্থান ত্যাগ করে নিরাপত্তার উদ্বেগ প্রকাশ করেন এবং যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কাছে রাষ্ট্রদূত পিটার হাসের ‘নিরাপত্তা’নিয়ে দক্ষিণ ও মধ্য এশীয়বিষয়ক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরানের সঙ্গে সাক্ষাতের সময় এই উদ্বেগের কথা জানান। মার্কিন রাষ্ট্রদূতের তৎপরতা বাংলাদেশের রাজনীতিতে বিএনপি’র পক্ষে সুবাতাস বইছে।
আলামতে দেখা যাচ্ছে আগামী সংসদ নির্বাচন ২০১৪ ও ২০১৮ সালের মত হবে না। এ উপলব্ধি থেকে অসুস্থতার অজুহাত দেখিয়ে গত চার বছর নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ না দেয়া মন্ত্রণালয়ে অ্যাবসেন্ট অর্থ মন্ত্রী ঘৌড় দৌড়ের মত গতকাল (১৮ ডিসেম্বর) নির্বাচনী এলাকা নাঙ্গলকোটে এসে হাজির হয়ে পথ সভা শুরু করেন ।অথচ তিনি চার বছর মোবাইলের অডিওতে এবং সর্ব শেষ গত ৩ ডিসেম্বর অনুষ্ঠিতব্য নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে রাজধানীর গুলশানের বাসায় বসে ভার্চুয়ালী যোগ দিয়ে সম্মেলন উদ্বোধন করেন। এর পাঁচদিন পর আবারও কুমিল্লা জেলা আওয়ামী লীগের সভাপতির পদ নিতে বসা উঠে দাঁড়িয়ে বাগমারায় সম্মেলনে সশরীরে হাজির হন। তার উপস্থিতি দেখে উপস্থিত নেতাকর্মীরা মন্তব্য করে বলেন, আজকেই তিনি সুস্থ হয়ে গেলেন ?
অর্থ মন্ত্রী অসুস্থ ? এটা কেউ বিশ্বাস করেনি, যার প্রমান অনেকদিন পর গতকাল এলাকায় আসার পরও মানুষের মাঝে কোন উৎসাহ উদ্দীপনা লক্ষ্যকরা যায়নি।

Daily Frontier News