Daily Frontier News
Daily Frontier News

মান্দা মফস্বল সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে অশ্রুভেজা চোখে ইউএনওকে বিদায় সংবর্ধনা

 

ফজলুল করিম সবুজ নওগাঁ-

 

মুগ্ধতা ছড়িয়ে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিচ্ছেন নওগাঁর মান্দা উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়া। গত বুধবার (৯ জুলাই) সন্ধ্যায় মান্দা উপজেলা মফস্বল সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।

জানা যায়, গত ২০২৪ সালের ০৫ নভেম্বর উপজেলা নির্বাহী অফিসার হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। দ্বায়িত্ব গ্রহণের পর থেকে তিনি উপজেলার সুবিধা বঞ্চিত ও তৃণমূল মানুষের কল্যাণে কাজ শুরু করেন। এ ছাড়াও ৮শ একর সরকারি খাস ও ভিপি সম্পত্তিসহ বেদখল হয়ে যাওয়া ব্যক্তি মালিকানার সম্পত্তি উদ্ধারে স্পট গণশুনানীর ব্যবস্থা গ্রহণ করে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছিলেন। অতি অল্প সময়ের মধ্যে জনবান্ধন (ইউএনও) হিসেবে উপজেলার সকল শ্রেণি পেশার মানুষের মন জয় করে নিয়েছেন।

বিদায়ী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মান্দা উপজেলা মফস্বল ইউনিয়নের সভাপতি মোঃ আব্দুল মজিদ সম্রাট। এ সময় উপস্থিত ছিলেন মফস্বল সাংবাদিক ইউনিয়নের জেলা সভাপতি মোঃ খোরশেদ আলম, সাধারণ সম্পাদক মোঃ নাদিম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল হোসেন, দপ্তর সম্পাদক মির্জা তুষার আহমেদ। আরও উপস্থিত ছিলেন মান্দা উপজেলা মফস্বল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ ফজলুল করিম সবুজ ও সংগঠনের সকল সদস্য প্রমুখ।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আবেগ ঘন পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে অনেকের চোখ অশ্রু ভেজা হয়ে ওঠে।

শাহ আলম মিয়া বলেন, অনেক সময় ইতিবাচক আবার কখনো নেতিবাচক ভাবে মানুষকে উপস্থাপন করা হয়। খোলা চোখে সব কিছু দেখা যায় না। চোখের আড়ালেও অনেক কিছু থাকে। তবে নিজের অজান্তেও যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, কারও প্রতি অন্যায় করে থাকি তাহলে আমি ক্ষমাপ্রার্থী। মান্দার মানুষ খুব আন্তরিক। আমি কোনো দিন তাদের ভুলতে পারব না।

তিনি আরো বলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের ভাগ্য তথা মান্দার উন্নয়নের ভূমিকা রাখবে।

Daily Frontier News