Daily Frontier News
Daily Frontier News

মান্দায় চোরাই মোটর সাইকেল সহ চোর চক্রের সদস্য আটক ১

মান্দা প্রতিনিধি –

 

.     নওগাঁর মান্দায় একটি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের এক সদস্যকে আটক করেছে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে অভিযান চালিয়ে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধারসহ তাকে আটক করা হয়।

.   আটক ব্যক্তির নাম মিজানুর রহমান (৩০)। তিনি উপজেলার ভারশোঁ ইউনিয়নের হোসেনপুর গ্রামের মজের আলীর ছেলে।

.     পুলিশ সূত্র জানায়, গত ১১ ফেব্রুয়ারি দুপুরে মান্দা ফেরিঘাট এলাকা থেকে খাইরুল ইসলাম নামের এক ব্যক্তির পালসার মোটরসাইকেল চুরি যায়। ভুক্তভোগী খাইরুল ইসলাম নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নরে গয়েশপুর গ্রামের বাসিন্দা। ঘটনায় তিনি মান্দা থানায় একটি অভিযোগ করেন।

.    বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোর চক্রের সদস্য মিজানুর রহমানকে আটক করা হয়েছে। এসময় তার বাড়ি থেকে পালসার মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। আদালতের মাধ্যম তাকে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে।

Daily Frontier News