Daily Frontier News
Daily Frontier News

মান্দায় ইকরা সুন্নাহ ফাউন্ডেশন ও পাঠাগারের পক্ষ থেকে ইউএনও কে বিদায় সংবর্ধনা প্রদান

 

 

ফজলুল করিম সবুজ
মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ-

 

নওগাঁর মান্দা উপজেলার চককামদেব বাজারে অবস্থিত ইকরা সুন্নাহ ফাউন্ডেশন ও পাঠাগারের উদ্যোগে মান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার (৬ জুলাই) বিষ্ণপুর ইউনিয়ন পরিষদের হলরুমে এ সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানের সূচনাতে মান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ শাহ আলম মিয়া ইকরা সুন্নাহ ফাউন্ডেশনের পাঠাগার পরিদর্শন করেন। পাঠাগারের কার্যক্রম ও উদ্যোগে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং পাঠাভ্যাস গঠনে এমন উদ্যোগের প্রশংসা করেন।

এরপর শুরু হয় বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। অনুষ্ঠানে চককামদেব বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ্ আলম মিয়া। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান এস.এম গোলাম আজম ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতেপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক লিয়াকত আলী সরদার , ইকরা সুন্নাহ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, আরও উপস্থিত ছিলেন আজিজুর রহমান মন্ডল, সাঈদুল ইসলাম, আইয়ুব হক, আবুল কালাম আজাদসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

Daily Frontier News