ফজলুল করিম সবুজ (নওগাঁ) –
নওগার মান্দায় ব্যাটারি চালিত অটো টমটম সমবায় সমিতির নতুন কমিটির সাথে সকল সদস্যদের পরিচিত পর্ব অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১৫ ফেব্রুয়ারী উপজেলার গনেশপুর ইউনিয়নের সতীহাট কেটি স্কুলে সকাল ১১ টায় এই পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন শামসুল আলম চৌধুরী। সঞ্চালনা করেন শাহাদাত হোসেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ও গনেশপুর ইউপির চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম চৌধুরী বাবুল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উক্ত সমিতির উপদেষ্টা শহিদুল ইসলাম চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নাজিম উদ্দীন, মুক্তার হোসেন, এবাদত হোসেন, জাহিদ হাসান প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, রাস্তাঘাটে চলার সময় নানা সমস্যা সম্মুখীন হতে হয়। এগুলো সমস্যার সমাধান সহ অনাকাঙ্ক্ষিত যে ঘটনা বা দুর্ঘটনাগুলো ঘটে। সেগুলো সমাধান বা প্রতিরোধ করার জন্য ব্যাটারি চালিত অটো টমটম সমবায় সমিতির অগ্রণী ভূমিকা পালন করতে হবে। উক্ত অনুষ্ঠানে সমিতির নতুন কমিটির সদস্যদের সাথে সকলের পরিচয় শেষে মধ্যাহ্ন ভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।
Copyright © 2026 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics