মান্দা প্রতিনিধিঃ-
নওগাঁর মান্দায় জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।
আজ ২৮ অক্টোবর বিকেলে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রসাদপুর বাজারে দলীয় অফিস থেকে র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তার মোরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের মান্দা উপজেলা শাখার আহ্বায়ক নুরুল ইসলাম। যুগ্ম আহবায়ক ডি এম মালেকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নওগাঁ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক দেওয়ান মুস্তাকিম আহমেদ নিপু।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নওগাঁ জেলা শাখার যুগ্ম আহবায়ক জুলহাজ অর রশিদ অপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মান্দা উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মোখলেছুর রহমান মকে।
অত্র সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মান্দা উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক এনামুল হক, যুগ্ম আহ্বায়ক সাদেকুল ইসলাম ,যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম বেলাল, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, যুগ্ম আহবায়ক ওবায়দুল হক, যুগ্ম আহ্বায়ক সিদ্দিক হোসেন,উপজেলা যুবদলের সাবেক সভাপতি মিজানুর রহমান নান্টু।এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক বাবুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শহীদিজ্জামান সালেকসহ উপজেলার ১৪ টি ইউনিয়ন হতে আগত নেতাকর্মীবৃন্দ।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics