সাধন সূত্রধর, জেলা প্রতিনিধি মানিকগঞ্জ :
মানিকগঞ্জের ঘিওরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামোর ৩১ দফা নিয়ে জেলা বিএনপি ও তার সহযোগী অঙ্গ সংগঠন প্রচারণা সভা করেছে ।
বিকেলে ঘিওর উপজেলার মহাদেবপুর স্কুল মাঠে মহাদেবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ খোরশেদ আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা বিএনপি’র আহবায়ক কমিটির ১ং সদস্য এবং সাবেক সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীর প্রচারণা সভায় বক্তব্য ও ৩১ দফার লিফলেট বিতরণের উদ্বোধন করেন।
প্রচারণা সভায় জিন্নাহ কবির এলাকার জনগণের সাথে মতবিনিময় ও গত সতেরো বছরের স্বৈরশাসক সম্পর্কে বিভিন্ন কথা তুলে ধরেন। এসময় তিনি ৩১ দফার কথা উল্লেখ করে সুবিধা বঞ্চিত বেকার যুবকদের চাকরির সুবিধা, কৃষকের ভাগ্য নির্ণয় ছাড়াও দল যদি আগামীতে সরকার গঠন করতে পারে তাহলে মানিকগঞ্জ-১ আসনকে মডেল এলাকা হিসেবে গড়ে তুলবেন।
এসময় তিনি আরও বলেন, বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামোর ৩১ দফা বাস্তবায়ন হলে বাংলাদেশ হবে উন্নত রাষ্ট্রের ন্যায় সমৃদ্ধ রাষ্ট্র।
এসময় সমাবেশে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আনিসুর রহমান, ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মানিকুজ্জামান মানিক, শিবালয় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন, জেলা কৃষি বিষয়ক সম্পাদক লোকমান হোসেন, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি, জেলা সেচ্চাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েল, জেলা যুব দলের সদস্য শরিফুর রহমান চান, জেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়ন ছাড়াও জেলা ও তার সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
এসময় অন্যান্যদের মধ্যে আরও সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি গন।
Copyright © 2026 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics