Daily Frontier News
Daily Frontier News

মানিকগঞ্জে পথ চারিদের মাঝে ইফতার পরিবেশন

 

সাধন সূত্রধর, জেলা প্রতিনিধি মানিকগঞ্জ :

একঝাঁক তরুণ রক্তযোদ্ধাদের আয়োজনে পথ চারী রোজাদার ব্যক্তিদের মাঝে ইফতার পরিবেশন করা হয়েছে।
লাভ ফর ব্লাড সংগঠনের উদ্যোগে মানিকগঞ্জ সড়ক ও জনপদ অফিসের সামনে রাস্তার ধার দিয়ে ইফতার পরিবেশনের মনোরম পরিবেশ তৈরী করেছেন । মানবিক দায়বদ্ধতা থেকে একঝাঁক তরুণ রক্ত দেয়ার পাশাপাশি দুই বছর যাবত পবিত্র মাহে রমজানে আয়োজন করে যাচ্ছে পথচারীদের মাঝে ইফতার বিতরণ । তাদের মানবিক মহান কার্যক্রমের মধ্য দিয়ে তরুণ সমাজকে নৈতিক চিন্তায় উৎসাহিত করাই তাদের লক্ষ্য। এ যেনো রূপ কথার গল্পের রবিনহুড, তাদের মধ্যে বিরাজমান মানব সেবা। তরুণদের এই মহৎ উদ্যোগে পাল্টে যাবে সমাজের দৃষ্টি ভঙ্গি তারুণ্যের আলোয় আলোকিত হবে সমাজ।সংগঠনটি জানান আমরা সকল শ্রেণীর মানুষ সারাদিন রোজা রাখার পর তৃপ্তি সহকারে ইফতার করতে চাই কিন্তু ভাসমান দরিদ্র রোজাদার পথচারিদের পূরণ হয়না এই স্বপ্ন। আমাদের মানবিক চিন্তা থেকে সংগঠন সেচ্ছাসেবীদের সাধ্য অনুযায়ী আয়োজন কর হয় ইফতারের। এই কার্যক্রমের মধ্যে দিয়ে আত্মতৃপ্তি খুজে পায় তারা।

Daily Frontier News