সাধন সূত্রধর, জেলা প্রতিনিধি মানিকগঞ্জ :
মানিকগঞ্জ সদর উপজেলার তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে বিজয় হয়েছেন সুদেব কুমার সাহা। সদর উপজেলার জনগণ যোগ্য প্রার্থী সুদেব কুমার সাহা কে বিপুল ভোটের মাধ্যমে বিজয়ী করেন। অপর দিকে সাটুরিয়া উপজেলায় বিপুল ভোট বিজয়ী হয়েছেন তারুণ্যের প্রতীক সাধারণ জনগণের আস্থাভাজন সংগ্রামী নেতা মো: শাহজাহান আলী সাজু। উপজেলা বাসি বলেন আমরা যোগ্য প্রার্থী বেছে নিয়েছি যিনি সুখে দুঃখে সব সময় আমাদের পাশে থাকবেন। দুই উপজেলার জনগন এখন বিজয় উল্লাসে মেতে উঠেছেন।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics