সাধন সূত্রধর, জেলা প্রতিনিধি মানিকগঞ্জ:-
. শনিবার বিকাল ৩ টায় মানিকগঞ্জ সদর উপজেলা পিএফ জির আয়োজনে কাজী লুৎফুন নাহার শিউলির সভাপতিত্বে বেউথা পার রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। এ সভায় উপস্থিত সবার সম্মতিতে জেসিকা শেখ জেবাকে YPAG এর কো- অর্ডিনেটর এবং আছিবুল ইসলাম খান ত্রয়, জাহিদুল ইসলাম জনি ও সুজন সরকারকে জয়েন্ট কো-অর্ডিনেটর নির্বাচিত করা হয়। এ সময় জেন্ডার এন্ড ইয়ুথ এনগেজমেন্ট এক্সপার্ট অনিন্দিতা বিশ্বাস, এরিয়া কোঅর্ডিনেটর সৈয়দ নজরুল ইসলাম, ফিল্ড কোঅর্ডিনেটর
রিপন আচার্য, পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি), মানিকগঞ্জ এর সমন্বয়কারী মোঃ ইকবাল খান, পিস অ্যাম্বাসেডর এ্যাড. মোঃ হাসান সাঈদ, মুর্শেদা হাসান মিতু, ফারজানা জোবাইদা সিমকী, বিলকিস রেজা পরাগ, সদস্য অধ্যাপক আশুতোষ রায়, সালাম আহমেদ, মোহাম্মদ আক্তার হোসেন মিলন, সাংবাদিক সাধন সূত্রধর, এ্যাড. রফিকুল ইসলাম, জাফর শেখ, মাসুমা খনম রুলি, সেতুয়ার হোসাইন খান, মোস্তাফিজুর রহমান মামুন, মনোয়ার হোসাইন, লুৎফর রহমান এলিস, সখিনা ইয়াসমিন জেবা, আব্দুল্লাহ আল মুরাদ সেলিম, কে এম নুরুজ্জামান, মনোয়ার হোসেন, আঃ জলিল, আমিনুল ইসলাম, রফিকুল ইসলাম । উল্লেখ্য একটি উদার, অসাম্প্রদায়িক, বহুত্ববাদী, সহনশীল, মুক্ত, মানবিক সমাজ ও রাষ্ট্র নির্মাণের লক্ষ্যে গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, সহিংসতা প্রতিরোধ, জাতি—ধর্ম—বর্ণ নির্বিশেষে সকলের সহাবস্থান নিশ্চিতকরণ ও ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি নির্মাণ এবং সম্মিলিত উদ্যোগে সামাজিক সমস্যা নিরসনের প্রচেষ্টাকে উৎসাহিত করাই পিএফজি’র উদ্দেশ্য।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics