Daily Frontier News
Daily Frontier News

মাধবপুর সীমানা বিরোধকে কেন্দ্র করে মামাদের দেয়া আগুনে বস্মিভূত ভাগ্নের বসত ঘর

 

আবুল হোসেন সবুজ মাধবপুর হবিগঞ্জ থেকে

হবিগঞ্জের মাধবপুরে বাড়ির সীমানা বিরোধকে কেন্দ্র করে ভাগ্নেদের বাড়িঘর আগুন দিয়ে জালিয়ে দিল মামা’রা। বিষয়টি এলাকায় বেশ ভীতির সৃষ্টি করেছে। মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে গত নয় মে বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে এঘটনা ঘটে। এ ঘটনায় ভাগ্নে বাবুল মিঞার টিনশেড বসত ঘড়টি পুড়ে বশ্মীভূত হয়ে যায়। এত তার প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। জানা যায় ওই গ্রামের মরমুজ আলীর ছেলে বাবুল মিয়া প্রতিবেশী আলম উদ্দিনের ছেলে রশিদ মিয়া ও আব্দুল আলীর আপন বোনের ঘরের ভাগ্নে। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছে। বাবুর মিয়া প্রবাসে থাকার সুযোগে রশিদ মিয়া ও আব্দুল আলী গাংরা বাবুর মিয়ার বাড়ির অংশের কিছু দখল করে ঘর নির্ভর করে ফেলে। কিছুদিন পূর্বে বাবুল মিয়া দেশে এসে বাড়িতে পাকা ঘর নির্মাণ করতে চাইলে রশিদ মিয়া আব্দুল আলি গংরা বাবুল মিয়াকে ঘর নির্মাণ করতে বাধা দেয় এবং বাড়াবাড়ি করলে বিভিন্নভাবে ভয়-ভীতি সহ খুন করে লাশ গুম করার হুমকি দেয়। এতে বাবুল মিয়া ভয় পেয়ে মনতলা বাজারে বাসা ভাড়া নিয়ে স্ত্রীকেসহ বসবাস করতে শুরু করেন। বাড়িতে বাবুল মিয়ার মা হনুপা বেগম বাবুলের দুই ভাগ্নেকে নিয়ে বাস করেন। হনুফা বেগম,রশিদ মিয়া ও আব্দুল আলীর আপন বোন। সীমানা বিরুদকে কেন্দ্র করে গত নয় মে বৃহস্পতিবার রশিদ মিয়া, আব্দুল আলী,বাছির মিয়া ও শফিকুল ইসলাম অজ্ঞাত কিছু লোক নিয়ে বিষ্ণুপুর গ্রামস্থ বাবুল মিয়ার পশ্চিম বিটির টিনশেড ঘরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়।তাদের দেওয়া আগুনে বাবুল মিয়ার ঘরটি পুরোটাই বশ্মিভূত হয়ে যায় এতে বাবুর মিয়ার প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি হয়।এ সময় বাবুল মিয়ার মাকে মারপিট করে আহত করে তার ভাইয়েরা। এ ব্যাপারে বাবুল মিয়া হবিগঞ্জ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট
আদালতে একটি অভিযোগ দায়ের করলে আদালত মাধবপুর থানা কে মামলা রেকর্ড করার নির্দেশ দেন।

Daily Frontier News