Daily Frontier News
Daily Frontier News

মাধবদী স্বেচ্ছাসেবী সংগঠন ফোরামের ১২ তম ইভেন্ট অনুষ্ঠিত

 

আ: ছাত্তার মিয়া নরসিংদী:

নরসিংদী স্বেচ্ছাসেবী সংগঠন ফোরাম কর্তৃক আয়োজিত প্রতি মাসের ন্যায় আজ ২৩ শে মে রোজ বৃহস্পতিবার দুপুর ২ ঘটিকায় মহিষাশুড়া আটপাইকা বালুচর (পুকুর পাড়) মানবতার হোটেলের প্রায় ১ হাজার+ মানুষের জন্য ১ বেলা খাবারের ১২তম মেগা ইভেন্ট অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বড় ইভেন্টে উপচে পড়াবির মানুষের। আর আয়োজন সত্যিই খুবই সুন্দর ও শৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে।
অনেক অনেক ধন্যবাদ জানান আগত সকল মানুষ, আলোকিত সামাজিক সংগঠন সকল সদস্য এবং মানবিক ও স্বেচ্ছাসেবী ভাইদের যারা আর্থিক ভাবে ও শ্রম দিয়ে আজকের ইভেন্টকে সফল করেছেন।
অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী সেচ্ছাসেবী সংগঠন এর সম্মানিত সভাপতি, মানবতার ফেরিওয়ালা আলহাজ্ব মোহাম্মদ আল আমিন রহমান, উইজডম স্কুলের প্রতিষ্টাতা শাহিনুর রহমান,সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মো: এমদাদুল হক, মো: আল আমিন চৌধুরী,জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন নরসিংদী সভাপতি আব্দুস সাত্তার মিয়া, ও প্রিন্টু ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদ সহ ফোরামের বিভিন্ন সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদক সকল সকল দায়িত্বশীল ব্যক্তিবর্গ ।উক্ত অনুষ্ঠানে প্রায় ১০০০হাজার অসহায় এবং দুস্তদের মধ্যে ১ বেলা খাবার বিতরণ করা হয়েছে।

Daily Frontier News