পাটকেলঘাটা সাতক্ষীরা প্রধতিনিধি।।
ঝিকরগাছা উপজেলা পরিষদ এলাকায় ঝিকরগাছা বিএম হাই স্কুলের শিক্ষার্থীদের সিগারেট, গাজাসহ নেশা জাতীয় দ্রব্য সেবনের অভিযোগে এবং জড়িত শিক্ষার্থীদের মাধ্যমে অন্য শিক্ষার্থীদের ব্ল্যাকমেইলিং করে বাসা থেকে টাকাসহ গহনা চুরি করানোর বিষয় সম্ভাব্য জড়িত শিক্ষার্থী ও অভিভাবকসহ বিএম স্কুলের প্রধান শিক্ষক এর অফিস কক্ষে আলোচনায় বসা হয়। আলোচনা কালে প্রতীয়মান হয় যে উপস্থিত শিক্ষার্থীরা প্রত্যেকেই ছোট ছোট অপরাধের সাথে জড়িত হয়ে পড়েছে এবং এথেকে বড় ধরনের সামাজিক বিপর্যয়ের দিকে ধাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আলোচনায় উপজেলা নির্বাহী অফিসার, ঝিকরগাছা উপস্থিত থেকে বিভিন্ন প্রশ্ন করা কালে একজন শিক্ষার্থীর সিগারেট খাওয়ার বিষয়টি অভিভাবক জানতে পারেন এবং তাকে মারধর করা শুরু করে। পরক্ষণেই শিক্ষক মন্ডলী এবং অন্যান্য অভিভাবকগণ উক্ত অভিভাবককে বিরত করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার সকলের উদ্দেশ্যে বলেন এ ধরনের অপরাধ প্রবণতা সৃষ্টির জন্য যারা সংযুক্ত থাকতে পারে বলে প্রতিষ্ঠান মনে করে তাদের তালিকা প্রস্তুত করে পৃথক কাউন্সিলিং ক্লাস নেয়ার পরামর্শ দেন। যেহেতু ঘটনার সাথে জড়িত সকলেই শিক্ষার্থী এবং শিশু এ কারণে বিদ্যালয়ের পক্ষ থেকে শিশুদের জন্য প্রযোজ্য ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়। তিনি আরো বলেন যে যেহেতু যারা অপরাধের সাথে জড়িত তাদের অপরাধের মাত্রা সম্পর্কে ধারণা নেই সেহেতু বিদ্যালয় সর্বোচ্চ ক্ষমা প্রদর্শনের মাধ্যমে দৃষ্টান্ত উপস্থাপন করতে পারেন। ঘটনার দুইদিন পরে উপজেলা নির্বাহী অফিসারের নামে শিক্ষার্থীকে লাঞ্ছিত করার অভিযোগ সংবাদকর্মীগণের কাছ থেকে উপজেলা নির্বাহী অফিসার জানতে পারেন। অথচ উপজেলা নির্বাহী অফিসার নিজে কোন শিক্ষার্থীর গায়ে হাত তোলেননি মর্মে উপস্থিত সকলেই জানিয়েছেন।
এমন অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার জানান এ ধরনের পজেটিভ উদ্যোগ গ্রহণ করা হলে যদি নেতিবাচক ভাবে উপস্থাপন করা হয় বা অপরাধের সাথে যারা জড়িত তাদের কথা শুনে সংবাদ মাধ্যমে প্রচারিত করা হয় তাহলে উপজেলা নির্বাহী অফিসারের সামাজিক দায়িত্ব পালনে তারা নিরুৎসাহিত বোধ করে।
Copyright © 2026 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics