বুড়িচং প্রতিনিধি।।
২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন, বুড়িচং প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, বাংলাদেশ সাংবাদিক সমিতির উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক, জাতীয় সাংবাদিক সংস্থা উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক, গ্রীণ বাংলা কম্পিউটার ট্রেনিং সেন্টারের পরিচালক এবং জাতীয় দৈনিক জবাবদিহি, দৈনিক ফ্রন্টিয়ার.নিউজ, দৈনিক বাংলার আলো নিউজ, বাতায়ন ২৪ নিউজ. কম পত্রিকা’র উপজেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ আবদুল্লাহ।
সাংবাদিক মোঃ আবদুল্লাহ জানান ‘ অমর ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদদের স্মরণ করছি বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায়। জবান থাকে মানুষের, আমরা জানতাম ভাষা থাকে ফুলের, পাখি ও নদীর, আকাশ কিংবা সমুদ্রেরও ভাষা থাকে, বোবা পাহাড়েরও থাকে নির্বাক ভাষা।
ভাষা শহীদদের ত্যাগের কথা আমরা সর্বদা শ্রদ্ধাভরে স্মরণ করি। যখনি বাংলা ভাষার কোন কথা উঠে, তখনি ভাষা শহীদদের কথা চলে আসে। বিশ্বের বুকে একমাত্র আমরাই একটি জাতি যারা ভাষার জন্য বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়েছিল। ভাষা শহীদদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি তার পাশাপাশি সকল শহীদ পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাচ্ছি।
অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা সৈনিক এবং ভাষা শহীদের প্রতি জানাই শ্রদ্ধাঞ্জলি।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics