Daily Frontier News
Daily Frontier News

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর থানা পুলিশ কর্তৃক ২০কেজি গাঁজা ১৫বোতল ফেনসিডিল সহ আটক ১

আলমগীর হোসেন বিজয়নগর প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
 
.   জেলা ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নে হুসেন পুর গ্রামে ২০কেজি গাজা ও ১৫ বোতল ফেনসিডিল সহ সাহেরা খাতুন (৪০) নামে এক নারীকে আটক করা হয়েছে।আটকৃত নারী হোসেনপুর গ্রামের আরজু মিয়ার স্ত্রী।
.    ২৫শে এপ্রিল বৃহস্পতিবার ভোর ৩:২৫ মিনিটে বিজয়নগর থানার এসআই ইসহাক ও তার সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে গ্রামের আরজু মিয়ার বসতঘর হইতে ২০কেজি গাজা ও ১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

.      এ বিষয়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ জনাব আসাদুল ইসলাম মিডিয়া প্রতিনিধি কে বলেন,মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে এসব উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামি কে নিয়মিত মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

Daily Frontier News