আবদুল আওয়াল খান সরাইলঃ-
. জেলা ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা নোয়াগাঁও ইউপিস্হ বুড্ডা গ্রামে আব্দুর রশিদ মৃধা মার্কেটের সামনে(খেয়াঘাট তিতাস নদীর পাড়) ১৩ই মার্চ ২০২৪ইং ১:৩৯ মিনিট সময়ে, সাংবাদিকদের ১টি টিম কর্তব্য কাজ পালনের সময়, দুই টি ব্যাটারি চালিত অটো, দশ বস্তা করে দুইটি অটোতে ২০ বস্তা । খাদ্য বান্ধব কর্মসূচী (পুষ্টি চাউল) খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তর চটে লেভেল যুক্ত। রাস্তা দিয়ে যাওয়ার সময় পিছনের অটোর ড্রাইভারকে ডাক দিলে ড্রাইভার আলফাজ মিয়া দাঁড়ায় । সামনের অটো ১০ বস্তা চাল নিয়ে চলে যেতে থাকে ।
. ড্রাইভার আলফাজ মিয়া পিতা-আলাল উদ্দিন সাং বাড়ৈউড়া,(উত্তর পাড়া) ইউপি নোয়াগাঁও এর নিকট জানতে চাইলে, চাউলের মালিক কে ? চাউল কোথায় নিয়ে যাওয়া হবে ? কোথায় থেকে আনছো ? সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের মুখে ড্রাইভার আলফাজ হতভম্ব হয়ে যায় এবং সঠিক তথ্য উপাত্ত প্রকাশ করতে রাজি নয় ।
. তৎক্ষণাৎ বিষয়টি সরাইল উপজেলা নির্বাহী অফিসার জনাব মেজবা উল আলম ভূঁইয়া কে অবগত করাইলে তিনি সরাইল উপজেলা খাদ্য কর্মকর্তা জনাব মোঃ নুর আলী কে খাদ্যবান্ধব কর্মসূচি (পুষ্টি চাউল) এর বিষয়টি দেখার জন্য জানাইলে,
. সরাইল উপজেলা খাদ্য কর্মকর্তা জনাব মোঃ নুর আলী একজন চৌকিদার নিয়ে, ঘটনাস্থলে উপস্থিত হয়ে,অলি আহমদ মেম্বার ৬ নং ওয়ার্ড বুড্ডা নোয়াগাঁও ইউনিয়ন পরিষদ সহ উপস্থিত লোকজন সাংবাদিকদের সামনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য বান্ধব কর্মসূচী(পুষ্টি চাউল) ৩০ কেজি চাউল প্রতি বস্তা, খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তর লেবেল যুক্ত, সরকারি চাউল বলে নিশ্চিত করেন। ড্রাইভার আলফাজ, অটো,খাদ্যবান্ধব পুষ্টি চাউল ১০ বস্তা জব্দ করে নিয়ে যায় । এরই ফাঁকে অন্য অটো ড্রাইভার দশ বস্তা চাউল নিয়ে পালিয়ে যায়। তৎ এলাকাবাসী অনেক খোঁজাখুঁজি করে কোথাও পাওয়া যায়নি । জব্দকৃত চাউল সরাইল উপজেলা শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ খায়রুল হুদা চৌধুরী বাদলের জিম্মায় তাহার অফিসে রাখা হয় ।

. উক্ত বিষয়ে সভাপতি জেলা প্রেসক্লাব ব্রাহ্মণবাড়িয়া ও জাতীয় দৈনিক অগ্নিশিখা, সিলেট-চট্টগ্রাম বিভাগীয় ব্যুরোচীফ জনাব মোঃ আবদুর রহমান খান (ওমর) এর নিকট জানতে চাইলে মিডিয়া প্রতিনিধিকে তিনি বলেন, চাউল আটক সংক্রান্ত বিষয়ে আমাদের কাছে যথেষ্ট সঠিক তথ্য উপাত্ত রয়েছে । বিচারকার্যে প্রয়োজনে সঠিক তথ্য-উপাত্ত দিয়ে সহযোগিতা করব । ১৫ টাকা কেজি দরের সরকারি চাউল প্রকাশ্য এইভাবে কেনা বেচা ব্যবসা করা অবৈধ ও রাষ্ট্রীয় বিধি বহির্ভূত । সঠিক তদন্ত সাপেক্ষে আইনগতভাবে এর যথার্থ বিচার হওয়া উচিত বলে মনে করি । অতীতে এমন কয়েকটি ঘটনা ঘটেছিল যার বিচার আজও হয় নি ।
. এ বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী অফিসার জনাব মেজবা উল আলম ভূঁইয়া মিডিয়া প্রতিনিধি কে বলেন, এ বিষয়ে থানায় জিডি করা হয়েছে, বিষয়টি তদন্তাধীন আছে । আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics