মোঃ শাহিন চৌধুরী জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়াঃ-
. জেলা ব্রাহ্মণবাড়িয়া রোজ মঙ্গলবার
ইং ২১শে অক্টোবর ২০২৫ ইং তারিখে রাত অনুমান ০২:০০ ঘটিকার সময় অফিসার ইনচার্জ, বিজয়নগর থানার নেতৃত্বে এসআই নাফিজুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ বিজয়নগর থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করিয়া বিজয়নগর থানাধীন ০৮নং বিষ্ণুপুর ইউনিয়নের বিষ্ণুপুর রানওয়ে বাজারের পূর্ব পাশে জনৈক এমদাদুল হক এর মিশ্র ফল বাগানের সামনে রানওয়ে বাজার টু কালাছড়া গামী রাস্তার উপর ৪০ কেজি গাঁজা উদ্ধার করেন।
. মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে আসামী (১) মাসুম মিয়া (২৪), পিতা-শাহআলম, সাং- কালাছাড়া (পশ্চিম), ইউপি-০৮নং বিষ্ণুপুর, থানা-বিজয়নগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া সহ অজ্ঞাতনামা ১/২ আসামী দৌড়ে পালিয়ে যায়।
. অতপরঃ এসআই নাফিজুল ইসলাম উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক আলামত জব্দ করেন। পলাতক আসামী (১) মাসুম মিয়া (২৪), পিতা-শাহআলম, সাং- কালাছাড়া (পশ্চিম), ইউপি-০৮নং বিষ্ণুপুর, থানা-বিজয়নগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়াসহ অজ্ঞাতনামা ১/২ গনের বিরুদ্ধে বিজয়নগর থানায় মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা হয়।
. গৃহিত ব্যবস্থাঃ বিজয়নগর থানার ,এফআইআর নং-৩৮, তারিখ- ২১ অক্টোবর, ২০২৫; জি আর নং-৪৪৭, তারিখ- ২১ অক্টোবর, ২০২৫; সময়- ০৫:১০ ঘটিকা, ধারা- ৩৬(১) সারণির ১৯(গ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু করা হয়।
. এ বিষয়ে বিজয়নগর থানা অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম,ডেইলি ফ্রন্টিয়ার.নিউজ মিডিয়া প্রতিনিধিকে জানান, থানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় ও মাদকবিরোধী অভিযান অব্যাহত আছে । দায়িত্ব পালনে আমরা সচেষ্ট আছি। আসামি গ্রেফতারের অভিযান অব্যাহত আছে ।
Copyright © 2026 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics