আলমগীর হোসেন বিজয়নগর প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
. জেলা ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার নিদারাবাদ ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান মোঃ আজমল এর বিরুদ্ধে বিদ্যালয়ে সম্পৃক্ত অর্থনৈতিক সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে।
. গত ৮ই এপ্রিল অভিভাবক এর পক্ষে মোহাম্মদ হারুন মিয়া ও আল-আমিন বাদী হয়ে উপজেলা নির্বাহী অফিসারের বরাবর অভিযোগ দায়ের করেন।
. অভিযোগে উল্লেখ করেন, প্রধান শিক্ষক আব্দুল হান্নান মোঃ আজমল দায়িত্ব গ্রহণের পর থেকে নানাবিদ অনিয়মের মধ্যে সম্পৃক্ততা রয়েছে।
. ২০২১ইং সালের এসএসসি পরীক্ষার্থীর ফরম ফিলাপের অতিরিক্ত অর্থ ফেরত না দিয়ে, নিজে আত্মসাৎ করেন। নিম্নমানের বই কোম্পানির সাথে চুক্তি করে ছাত্র-ছাত্রীদের খরিদ করতে বাধ্য করেন।
. জোরপূর্বক ভয় ভীতি দেখিয়ে ২০২৩-২৪ইং সচলের এসএসসি পরীক্ষার্থীদের কাছ হতে সরকারি নির্ধারিত ফি ব্যতি রেখে অতিরিক্ত ২১০০ টাকা জন প্রতি আদায় করেন।

. SEDP এর PBGSI সিসক স্কিম কর্তৃক ২০২৩ সালের গৃহীত ৫ লক্ষ টাকা অনুদান বিতরণের প্রতিবন্ধীদের টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে। এবং একই ব্যক্তিকে বারবার সভাপতি বানানোর মাধ্যমে যাবতীয় কুকর্ম সম্পাদন করে থাকেন। বর্তমান কমিটির মেয়াদ এপ্রিল ২০২৪ ইং সালে শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত কমিটি গঠনের কোন পদক্ষেপ নেওয়া হয়নি। বর্তমান বিতর্কিত ও দুর্নীতিগ্রস্ত সভাপতি আশেক মওলাকে আবারো এডহক কমিটির সভাপতি করার হীনমানসিকতায় লিপ্ত।
. এমনকি বিদ্যালয়ে নিম্নমানের শিক্ষায় অসন্তোষ দেখা দিয়েছে সকল অভিভাবকের মধ্যে। একই ব্যক্তিকে বারবার অভিভাবক সদস্য করারও অভিযোগ রয়েছে।
. এ বিষয়ে প্রধান শিক্ষক আব্দুল হান্নান মোঃ আজমল সব অভিযোগ মিথ্যা ভিত্তিহীন এবং ষড়যন্ত্রমূলক আখ্যা দেন।
. এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহবুবুল হক জানান, অভিযোগ পেয়েছি এবং আজই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে দিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics