Daily Frontier News
Daily Frontier News

ব্রাহ্মণবাড়িয়ায় জাকের পার্টির উদ্যোগে সাংগঠনিক সভা ও র‌্যালী অনুষ্ঠিত

 

মোঃ সাইফুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া থেকেঃ-

 

ব্রাহ্মণবাড়িয়া জেলা জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে ৩০ অক্টোবর বৃহস্পতিবার দুপুর ২টায় ব্রাহ্মণবাড়িয়া পৌর মুক্তমঞ্চে এক বর্ণাঢ্য সাংগঠনিক সভা ও বর্ণাঢ্য আনন্দ র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

জাকের পার্টির চেয়ারম্যান প্রধান অতিথি হিসেবে ভিডিও বার্তায় উপস্থিত ছিলেন জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সাল।

এসময় বিশেষ অতিথি হিসেবে ভিডিও বার্তায় উপস্থিত ছিলেন , সিনিয়র ভাইস চেয়ারম্যান সায়েম আমির ফয়সল।
জেলা সভাপতি ও জাকের পার্টির অতিরিক্ত মহাসচিব সেলিম কবির, জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক খাদেম আলমগীর শাহ, জেলা সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন রুমেল, সহ- সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন তপন, যুব ফ্রন্ট, জহিরুল ইসলাম জুয়েল ও মহিলা ফ্রন্ট সহ জেলা ছাত্র ফন্টের সভাপতি ইমরান খানসহ বিভিন্ন উপজেলার জাকের পার্টি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, “জাকের পার্টি জনগণের কল্যাণে রাজনীতি করে, ক্ষমতার জন্য নয়। এই দল মানুষের দুঃখ-দুর্দশা লাঘবের জন্য সব সময় কাজ করে আসছে।”তারা আরও বলেন, “দেশে একটি সুষ্ঠু ও ন্যায়ভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠায় জাকের পার্টি সবসময় ইতিবাচক ভূমিকা পালন করে আসছে এবং আগামী দিনেও জনগণের অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা রাখবে।

Daily Frontier News