ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে
বিভিন্ন মামলায় সাতজনকে গ্রেপ্তার করে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করেছে। থানা সূত্রে
জানা যায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা’র নির্দেশে থানার একটি বিশেষ
আভিযানিক দল উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাতজন আসামীকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলো- মন্দভাগ গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে দুলাল মিয়া (২৪) অলুয়া
গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মোঃ হোসেন (২৬) নারায়নপুর গ্রামের মৃত আলী আহাম্মদের
ছেলে ময়নাল মিয়া (৩৮) বালিনা গ্রামের নিজাম উদ্দিনের স্ত্রী জেসসিন, এমরান মিয়ার ছেলে
নিজাম উদ্দিন, তেতাভুমি গ্রামের মৃত শানু মিয়ার ছেলে রমজান মিয়া ও দীর্ঘভূমি গ্রামের
সিরাজুল ইসলামের ছেলে ফারুক হোসেন (৩৩)। শনিবার আসামীদেরকে কোর্টের মাধ্যমে
কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা
সত্যতা নিশ্চিত করেছেন।
Copyright © 2026 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics