Daily Frontier News
Daily Frontier News

বুড়িচং উপজেলা পরিষদ নির্বাচনে ৪ জন চেয়ারম্যান প্রার্থী

মোঃ আবদুল্লাহ বুড়িচং

 

কুমিল্লার বুড়িচং উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চারজনই আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা।

দলের একাধিক নেতা প্রার্থী হওয়ায় ভোটের প্রচার-প্রচারণা নিয়ে দলটির স্থানীয় নেতাকর্মীরা দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন।

গত জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের ভেতরে গৃহদাহ দেখা দেয়। আর এ কারণে উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের সেই গৃহদাহ আরও প্রকট হওয়ার আশঙ্কা করছেন তৃণমূলের নেতাকর্মীরা।

উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে আগামী ২৯ মে বুড়িচং উপজেলায় নির্বাচন হতে যাচ্ছে।

প্রার্থীরা নির্বাচনি প্রচারে মাঠে নেমে পড়েছেন। শুরু করেছেন জন ও গণসংযোগ।

বুড়িচং উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে
চারজন প্রার্থী ভোটযুদ্ধে নেমেছেন।

এর মধ্যে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আখলাক হায়দার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড. রেজাউল করিম,কুমিল্লা জেলা পরিষদের সাবেক সদস্য তারেক হায়দার, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার বাছির খান।

Daily Frontier News