মোঃ আবদুল্লাহ বুড়িচং।।
১০ এপ্রিল সোমবার কুমিল্লার বুড়িচং উপজেলার ৪ নং ষোলনল ইউনিয়ন পরিষদে ৯ টি ওয়ার্ডের ১৬০ জন সুবিধাবঞ্চিত দুঃস্থ মহিলার মাঝে ৩০ কেজি করে ভিডব্লিউবি চাউল বিতরণ করা হয়েছে।
ইউপি চেয়ারম্যান হাজী মোঃ বিল্লাল হোসেনের সার্বিক তত্ত্বাবধানে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভিডব্লিউবি চাউল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব খাবির আহম্মদ, প্যানেল চেয়ারম্যান বাদল খা, মান্নান ভূইয়া, মোঃ কামাল হোসেন, তোফায়েল, সিরাজুল ইসলাম, নজরুল ইসলাম,মোঃ জালাল হোসেন,কাশেম, মোঃ জামাল হোসেন,জরিপা বেগম,জুলেখা বেগম,কুমসুল আক্তার প্রমুখ।
Copyright © 2026 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics