মোঃ আবদুল্লাহ বুড়িচং।।
শিক্ষা নিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ, মানসম্মত শিক্ষা জাতির প্রতিজ্ঞা, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১ জানুয়ারি) কুমিল্লার বুড়িচং উপজেলার সদর ইউনিয়ন আরাগ আনন্দ পুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে মাঠে
বিনামূল্যে বই বিতরণ কর্মসূচি অনুষ্ঠান করা হয়েছে।
প্রধান শিক্ষক মোঃ আবদুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনায় করেন সিনিয়র শিক্ষক মোঃ ফরিদ উদ্দিন।
নতুন বই পাওয়ার আশায় বিদ্যালয় মাঠে শিক্ষার্থী ও অভিভাবকদের যেন এক আনন্দমেলা বসেছিলো । বই পাওয়া কিছু শিক্ষার্থী বলেন, বছরের প্রথম দিনেই নতুন বই হাতে পেয়ে তাঁরা খুব আনন্দিত।
এসময় অভিভাবক সদস্য রবিউল আউয়াল,হাফিজ উদ্দিন, সহকারী শহিদুল ইসলাম,আঃ কাদের, ছলিমুউল্লাহ, কামরুজ্জামান, মাহাবুব আলম, মোঃ আঃ হান্নান, হাসিনা আক্তার, জোসনা বেগম,জুলেখা বেগম,শামিমা আক্তার, অফিস সহকারী শামীমুল ইসলাম আতিকসহ ছাত্র/ ছাত্রী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics