মোঃ আব্দুল্লাহ বুড়িচং ।।
২৬ নভেম্বর শনিবার কুমিল্লার বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপীঠ খাড়াতাইয়া ইসলামিয়া ফাযিল ( ডিগ্রী) মাদরাসার নূরানী কিন্ডারগার্টেন শাখার অভিভাবক সমাবেশ মাদরাসার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
সভাপতিত্ব করেন খাড়াতাইয়া ইসলামিয়া ফাযিল মাদরাসা অধ্যক্ষ মাওলানা মোঃ মিজানুর রহমান।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদরাসা গভর্নিং বডির সভাপতি ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন, ম্যানেজিং কমিটি সদস্য ফয়েজ ভুঁইয়া, উপজেলা আওয়ামী লীগের নেতা আবুল হোসেন সহ আরো অনেকে।
এসময় উপস্থিত ছিলেন যথাক্রমে মুফতি মোঃআমিনুল ইসলাম(উপাধ্যক্ষ), মোঃ মহিউদ্দিন (সহকারি অধ্যাপক) মোঃ আশিকুল্লাহ (আরবি প্রভাষক),মোঃশহিদুল ইসলাম ( রাষ্ট্র বিজ্ঞান), মোঃমোসলেহ উদ্দিন, মোঃ সোলাইমান, মোঃ নুরে আলম, মোঃজামাল হোসেন, মোঃজয়নাল আবেদিন, মোঃ গোলাম মোস্তফা, মোঃআব্দুর রাজ্জাক, মোঃনাজমুল হাসান, মোঃজাহাঙ্গীর আলম, মোঃ আবুল কাশেম, মোঃসাত্তার, মোসাঃমরিয়ম আক্তার, হালিমা নুর, অফিস সহকারী মোঃ আজিজুর রহমানসহ এলাকায় গন্যমান্য বক্তিবর্গ।
Copyright © 2026 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics