Daily Frontier News
Daily Frontier News

বুড়িচংয়ে ড্রেজার ব্যবসায়ীকে এক লক্ষ টাকা জরিমানা

 

মোঃ আবদুল্লাহ বুড়িচং ।।

 

কুমিল্লার বুড়িচংয়ে জমি হতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার (২৯জানুয়ারী) উপজেলার সদর ইউনিয়ন
পূর্ণমতি এলাকায় ড্রেজার দিয়ে অবৈধভাবে মাটি কাটার অপরাধে মো: মনির হোসেন নামে এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ১,০০,০০০ ( এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান এবং পাইপ গুলো বিনষ্ট করার নির্দেশ প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: ছামিউল ইসলাম। একাজে সহযোগিতা করেন বুড়িচং থানা পুলিশের চৌকস টিম এবং বুড়িচং সদর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীগণ।

সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: ছামিউল ইসলাম বলেন
আমরা অবৈধ ড্রেজারের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মেশিন পাইপ জব্দসহ জেল ও জরিমানা করে আসছি। জনস্বার্থে উপজেলা প্রশাসন এর এমন অভিযান অব্যাহত থাকবে।

Daily Frontier News